শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

শিরোনাম
দুর্গাপূজার নিরাপত্তায় জামায়াতও দায়িত্বশীল ভূমিকা রাখবে: শফিকুর রহমান রাজনৈতিক অবস্থানের মূলকথা তুলে ধরলেন মামুনুল হক জামায়াতে ইসলামী নেতৃত্বে থাকলে একটি পরিবারও অবহেলিত থাকবে না: এমপি মাসুদ হেফাজতের নেতৃত্বে ঐক্য প্রক্রিয়ায় মতবিরোধ, সন্দেহ কেন জামায়াতের জবিতে রসায়ন অলিম্পিয়াডে নিবন্ধনের সময় বাড়ল চেক ডিজঅনার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার স্নাতক অন্য বিষয়ে, তবু মাধ্যমিকে ইংরেজি-গণিত পড়ান ২০ হাজারের বেশি শিক্ষক নিরাপত্তা ও স্বস্তিতে পূজা উদ্‌যাপনের ব্যবস্থা নিতে জামায়াত আমিরের আহ্বান বিল গেটসের চোখে এই তিন পেশা এআই সহজে কেড়ে নিতে পারবে না আমাদের মনোনীত প্রার্থী হারলে ওই ইউনিয়নে কোনো কাজ করব না: চিফ হুইপ মনি

বৈশাখী আবহে বীকন সাহিত্য ও সাংস্কৃতিক কেন্দ্রের কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে বীকন সাহিত্য ও সাংস্কৃতিক কেন্দ্র। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় আ ফ ম মাহবুবুল হক মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান সমন্বয়ক কবি হাসান পারভেজ।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হারুনার রশীদ ভূইঁয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিভিল সোসাইটির আহ্বায়ক মোহাম্মদ মোস্তফা কামাল হুমায়ুন হিমু।

বীকন সাহিত্য ও সাংস্কৃতিক কেন্দ্রের কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বীকন সাহিত্য ও সাংস্কৃতিক কেন্দ্রের কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষাবিদ ও সাবেক ছাত্রনেতা অধ্যক্ষ আশরাফ কামাল এবং সার্ক কালচারাল সোসাইটির সভাপতি ড. মমতাজুল করিম। এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপার বাংলা ওপার বাংলা কবি দলের সভাপতি কবি নজরুল বাঙালী।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি জহিরুল ইসলাম, বাসদ ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক সামসুল আলম জুলফিকার, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য আইয়ুব রানা এবং উচ্ছ্বাস প্রকাশনীর প্রকাশক আহমেদ মুনির প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, বাংলা নববর্ষ বাঙালির অসাম্প্রদায়িক চেতনা, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতির সাথে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা সংস্কৃতিচর্চা জোরদার করে সমাজে মানবিক মূল্যবোধ ও প্রগতিশীল ধারার বিকাশের ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানের আগত কবি ও শিল্পীরা বৈশাখের আবহে কবিতা আবৃত্তি ও সঙ্গীত পরিবেশন করেন, যা উপস্থিত দর্শকদের মধ্যে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বীকন সাহিত্য ও সাংস্কৃতিক কেন্দ্রের সমন্বয়ক আ স ম জাকারিয়া।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: