শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

শিরোনাম
ইসবগুল যেভাবে খেলে বেশি উপকার পাবেন জি-মেইলের স্টোরেজ ফুল? জেনে নিন খালি করার সহজ উপায় ফুলবাড়ীর দিকে তাকালেই তারা কয়লা ছাড়া কিছুই দেখে না: -অধ্যাপক আনু মুহাম্মদ সাটুরিয়ায় ভেজাল ডিএপি সার বিক্রি, ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা চৌদ্দগ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারের নিকট গৃহ হস্তান্তর উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা কুলাউড়ায় কংক্রিট ভাঙার গাড়ি উল্টে ১ শ্রমিক নিহত, আহত ৩ নড়াইলের লোহাগড়া মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা উদযাপন উপলক্ষ্যে জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয় পরিচ্ছন্ন কালিগঞ্জ গড়ার প্রত্যয়ে ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারে ডাস্টবিন বিতরণ গঙ্গার তীরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ ভারতীয় পাইলট নিহত

বাঘা থানা পুলিশের অভিযানে চুরি মামলার আসমিসহ আটক ৪

নিজস্ব প্রতিনিধি :
রাজশাহীর বাঘা থানা পুলিশ পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত চারজনকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টার দিকে বাঘা থানার চন্ডিপুর এলাকার (বড় ছয়ঘটি) মৃত শফিকুল ইসলামের ছেলে সুমন মন্ডল (৩২) মীরগঞ্জের হরিরামপুর গ্রাম থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করে পালানোর সময় স্থানীয় জনগণ ও পুলিশের সহযোগিতায় হাতেনাতে ধরা পড়ে। এ সময় তার কাছ থেকে চোরাই অটোরিকশাটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় বাদী মো. ইব্রাহিম হোসেনের লিখিত অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে বাঘা থানায় একটি চুরি মামলা দায়ের করা হয়েছে (মামলা) নম্বর: ১২(৪)২০২৬, ধারা ৪৫৭/৩৮০/৩৪ পেনাল কোড)।

এছাড়া, রবিউল ইসলাম (৩৫), পিতা ইসলাম হোসেন, গ্রাম চকচাতারিকে, একটি সড়ক দুর্ঘটনা মামলায় গ্রেফতার হন।

অপরদিকে, সলিম ইসলাম (৩০), পিতা জমশেদ আলী এবং নবাব আলী (৪৫), পিতা নওশাদ আলী, উভয়েই পাকুরিয়া গ্রামের বাসিন্দা। তাদের বিরুদ্ধে মারামারি সংক্রান্ত মামলায় জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে আটক করা হয়েছে।
গ্রেফতারকৃত সকল আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: