রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

শিরোনাম
সোনালি ধানের ফসলে হাসছে হাওর, শ্রমিকের চড়া দামে কাঁদছে কৃষক সরকারি শৌচাগার প্রকল্পে অনিয়মের অভিযোগ, সংবাদ প্রকাশে সাংবাদিককে হুমকি নড়াইলে অবৈধ বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা নড়াইলের লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা গোপালগঞ্জে পাগলা কুকুরের আতঙ্ক: নারী-শিশুসহ আহত অনেকে, হাসপাতালে ভ্যাকসিন সংকট জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত এআইয়ের ব্যবহার দীর্ঘমেয়াদে চিন্তাশক্তি কমিয়ে দিচ্ছে জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ, বাংলাদেশে কবে বাবা হলেন রশিদ খান

নড়াইলে অবৈধ বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

স্টাফ করসপন্ডেন্ট, নড়াইল  :
নড়াইলের কালিয়ায় অবৈধভাবে বালু উত্তোলন করায় নাজির খান(৫৭) নামে এক ব্যক্তিকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্ত নাজির খান উপজেলার মির্জাপুর গ্রামের মৃত রতন খানের ছেলে।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলার মহাজন এলাকায় নবগঙ্গা নদীতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল ইসলাম এ জরিমানা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল ইসলাম।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মহাজন এলাকায় নবগঙ্গা নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করা হচ্ছে। এ সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল ইসলামের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত দুইটি ড্রেজারসহ মূলহোতা নাজির খান ও তার তিন সহযোগীকে আটক করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল ইসলাম বলেন, অবৈধভাবে বালু উত্তোলন করায়, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নাজির খান নামে একজনকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে। একই সঙ্গে তারা আর কখনো বালু উত্তোলন করবে না মর্মে মুচলেকা নিয়ে ওই এলাকা ত্যাগ করার নির্দেশ প্রদান করা হয়েছে। প্রশাসনের এ ধরনের অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: