সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

শিরোনাম
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৭৪ অবৈধ অভিবাসী আটক ঘুরে দাঁড়ানোর ম্যাচেও ফিল্ডিংয়ে বাংলাদেশ কাজে ফেরা নিয়ে যে বার্তা দিলেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন, কমতে পারে দেশেও এনসিপিতে নতুন যোগদানকারীরা কে কোন পদ পেলেন রাষ্ট্র ও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তাবলীগ জামাতের শীর্ষ মুরুব্বী মাওলানা ফারুক সাহেবের ইন্তেকাল সোনালি ধানের ফসলে হাসছে হাওর, শ্রমিকের চড়া দামে কাঁদছে কৃষক সরকারি শৌচাগার প্রকল্পে অনিয়মের অভিযোগ, সংবাদ প্রকাশে সাংবাদিককে হুমকি নড়াইলে অবৈধ বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

কাজে ফেরা নিয়ে যে বার্তা দিলেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য

টলিউডের আলোচিত ‘ব্যান কালচার’ বা নিষেধাজ্ঞার আবহ কাটিয়ে অবশেষে ক্যামেরার সামনে ফিরছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। অভিনেতা ও প্রযোজক দেবের আসন্ন সিনেমা ‘দেশু-৭’-এ অভিনয়ের মাধ্যমে দীর্ঘ বিরতি ভাঙছেন তিনি।

সম্প্রতি কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে কাজের ফেরা এবং আইনি জটিলতা নিরসন নিয়ে প্রথমবারের মতো খোলামেলা কথা বলেছেন এই অভিনেতা।

অনির্বাণ জানান, কম্পিটিশন কমিশন অব ইন্ডিয়াতে (সিসিআই) চলমান একটি মামলা তুলে নেওয়ার জন্য যে প্রস্তাব দেওয়া হয়েছিল, তাতে তিনি সম্মতি জানিয়েছেন। এই মর্মে প্রসেনজিৎ চ্যাটার্জির কাছে পাঠানো চিঠিতেও স্বাক্ষর করেছেন তিনি। অনির্বাণ বলেন, ফেডারেশন ও গিল্ডের মধ্যকার দীর্ঘদিনের এই সমস্যার আইনি নিষ্পত্তি হোক, সেটাই তারা চান।

তবে টলিউড থেকে পুরোপুরি নিষেধাজ্ঞা উঠে গেছে কি না, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তার মতে, শিল্পী সমিতি ও ফেডারেশনের নিয়মিত আলোচনার মাধ্যমেই বিষয়টি চূড়ান্ত হবে।

এর আগে অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জির প্রয়াণের পর টলিউডের শিল্পীদের ওপর অলিখিত নিষেধাজ্ঞার বিষয়টি পুনরায় আলোচনায় আসে। সে সময় সুপারস্টার দেব বিষয়টি সমাধানে ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিলেন। সেই আল্টিমেটামের মধ্যেই পরিচালক গিল্ড মামলা তুলে নেওয়ার বিষয়ে নমনীয়তা প্রকাশ করে। পরবর্তীতে দেব তার সামাজিক মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ‘দেশু-৭’ সিনেমায় অনির্বাণের অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেন। বর্তমানে সিনেমাটির শুটিং শুরুর প্রস্তুতি চলছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: