বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

শিরোনাম
জেলা প্রশাসকের কার্যালয়, মুন্সীগঞ্জে গণশুনানি কার্যক্রম অনুষ্ঠিত হয় সিলেটে বিএনপির নেত্রী ও সাংবাদিক সেজে স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারে ২ লক্ষ টাকা চাঁদা দাবী চৌদ্দগ্রামে আগুন দিয়ে গৃহবধুকে হত্যার ঘটনায়, ঘাতক স্বামী জাবেদ গ্রেফতার ফুলবাড়ীতে আঞ্চলিক মহাসড়কে অবৈধ হাটবাজার, বাড়ছে দুর্ঘটনা তায়েফ গভর্নরের সঙ্গে বাংলাদেশি কনসাল জেনারেলের সাক্ষাৎ মা হচ্ছেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা অনিশ্চিত বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতাদের দ্বিপাক্ষিক বৈঠক টেলিকম সেবা সচল রাখতে জ্বালানি সহায়তা চায় বিটিআরসি “প্রতিবাদের শক্তি আছে বলেই দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী”

মুন্সীগঞ্জের আড়িয়াল বিলে কৃষকদের সাথে মতবিনিময়ে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী

মুন্সীগঞ্জ প্রতিনিধি :
২১ এপ্রিল ২০২৬ (মঙ্গলবার) মুন্সীগঞ্জ জেলার আড়িয়াল বিল এলাকায় কৃষকদের সাথে মতবিনিময়ের উদ্দেশ্যে পরিদর্শনে যান জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রেজাউল করিম,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মোঃ শরীফ উল্যাহ, উপজেলা নির্বাহী অফিসার,শ্রীনগর,জনাব হাছিবুর রহমান, উপজেলা কৃষি অফিসার এবং আড়িয়াল বিল এলাকাস্থ কৃষকগণ।

পরিদর্শনকালে জেলা প্রশাসক মহোদয় সমাগত হারভেস্টিং পিরিয়ডকে সামনে রেখে কৃষি কার্যক্রমের সার্বিক প্রস্তুতি এবং বিশেষ করে হারভেস্টার মেশিন পরিচালনায় জ্বালানীর প্রাপ্যতা বিষয়ে খোঁজখবর নেন। চলমান জ্বালানী সংকটের প্রেক্ষাপটে কৃষকদের প্রয়োজনীয় জ্বালানী যথাযথভাবে পৌঁছাচ্ছে কিনা তা সরেজমিনে যাচাই করেন তিনি।

এ সময় উপস্থিত কৃষকরা জানান, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা কৃষি অফিসারের প্রত্যয়নের মাধ্যমে তারা সহজেই প্রয়োজনীয় জ্বালানী সংগ্রহ করতে পারছেন। বর্তমান পরিস্থিতিতে তাদের জ্বালানীর চাহিদা পূরণ হচ্ছে এবং জ্বালানী প্রাপ্তিতে কোনো ধরনের হয়রানি বা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন না।

কৃষকরা এ বিষয়ে সন্তোষ প্রকাশ করে জেলা ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। জেলা প্রশাসক মহোদয় কৃষকদের সাথে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে তাদের সমস্যাবলী ও প্রয়োজনীয়তা সম্পর্কে অবগত হন এবং কৃষি কার্যক্রম নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সকল সহায়তা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: