বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম
ধর্মশিং চাকমা হত্যার ঘটনায় সন্তু লারমার অপসারণ ও বিচার দাবি গোপালগঞ্জে জেলা শিক্ষা কর্মকর্তাসহ ৬ জনের বিরুদ্ধে আদালতের সমন মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার চৌদ্দগ্রামে রাতের আঁধারে মাটি কাটার দায়ে, দুইজনের কারাদন্ড, এস্কেভেটর-ড্রাম ট্রাক জব্দ উজিরপুর মডেল থানার ৩ কনস্টেবলের ডোপ টেস্টে পজিটিভ ফুলবাড়ীতে উন্নত জাতের ধান চাষে প্রদর্শনী, বাসমতিসহ ১২ জাতের সম্ভাবনা জেলা প্রশাসকের কার্যালয়, মুন্সীগঞ্জে গণশুনানি কার্যক্রম অনুষ্ঠিত হয় সিলেটে বিএনপির নেত্রী ও সাংবাদিক সেজে স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারে ২ লক্ষ টাকা চাঁদা দাবী চৌদ্দগ্রামে আগুন দিয়ে গৃহবধুকে হত্যার ঘটনায়, ঘাতক স্বামী জাবেদ গ্রেফতার ফুলবাড়ীতে আঞ্চলিক মহাসড়কে অবৈধ হাটবাজার, বাড়ছে দুর্ঘটনা

গোপালগঞ্জে জেলা শিক্ষা কর্মকর্তাসহ ৬ জনের বিরুদ্ধে আদালতের সমন

শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ :
গোপালগঞ্জের কোটালীপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকাকে অবৈধভাবে ডেপুটেশনে পাঠানোর অভিযোগে জেলা শিক্ষা কর্মকর্তাসহ ছয়জনের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। গতকাল মঙ্গলবার গোপালগঞ্জ সিনিয়র সিভিল জজ আদালত এ আদেশ দেন।

অভিযুক্তরা হলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জোৎস্না খাতুন, কোটালীপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখর রঞ্জন ভক্ত, উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের সহকারী কর্মকর্তা হাবিব হাসান মুন্সি, ঘাঘরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নমিতা মন্ডল এবং সহকারী শিক্ষক দিপক গাইন ও সম্পা মল্লিক।

মামলার বিবরণে জানা যায়, কোটালীপাড়া উপজেলার ৬ নম্বর ঘাঘরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তপতী বাড়ৈকে নিয়মবহির্ভূতভাবে ডেপুটেশনে বদলি করা হয়। এ ঘটনার প্রতিকার চেয়ে ভুক্তভোগী শিক্ষিকা তপতী বাড়ৈ বাদি হয়ে গত সপ্তাহে গোপালগঞ্জ সিনিয়র সিভিল জজ আদালতে একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগটি আমলে নিয়ে আদালত উল্লিখিত ছয়জনকে আগামী ৫ মে ২০২৬ তারিখে আদালতে সশরীরে হাজির হতে সমন জারি করেছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: