শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

শিরোনাম
নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু অবৈধ অভিবাসন: মানব পাচারের অদৃশ্য জাল ও রাষ্ট্রের নীতিগত সংকট – কে এম মোবারক উল্ল্যাহ শিমুল” কালিয়াকৈর পরিবেশ উন্নয়ন পরিষদের যাত্রা শুরু শুরু হয়েছে ২০৫ বছরের পুরোনো ফুলবাড়ীর ঐতিহ্যবাহী বুড়া চিন্তামন ঘোড়ার মেলা নড়াইলে সড়ক দুর্ঘটনায় নসিমনের চালক নিহত কাপ্তাই হ্রদে তিন মাসের মাছ ধরা নিষিদ্ধ, শুরু আজ মধ্যরাত থেকে ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ে বদলেছে গ্রামবাংলার রেমিট্যান্স চিত্র : ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ, দ্বিগুণ প্রবৃদ্ধি মুন্সীগঞ্জে সিভিল সার্জন ও হাসপাতালের তত্বাবধায়কসহ তিন কর্মকর্তা-কর্মচারীকে প্রত্যাহার করলেন স্বাস্থ্য মন্ত্রী গোপালগঞ্জে ডিবি পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: গণধোলাই খেয়ে আটক ৪ ডাকাত অ্যালার্জি-চুলকানি কেন হয়, দ্রুত পরিত্রাণের উপায় : ডা. তাসনিম জারা

শুরু হয়েছে ২০৫ বছরের পুরোনো ফুলবাড়ীর ঐতিহ্যবাহী বুড়া চিন্তামন ঘোড়ার মেলা

অমর গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুর জেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে শুরু হয়েছে ২০৫ বছরের পুরোনো ফুলবাড়ীর ঐতিহ্যবাহী বুড়া চিন্তামন ঘোড়ার মেলা। দিনাজপুর, রংপুর, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থান থেকে অন্তত দু’শতাধিক ঘোড়া নিয়ে মেলায় এসেছেন ঘোড়া ব্যবসায়ী ও পালনকারী। ঘোড়া ব্যবসায়ী ও পালনকারীরা বলছেন, এ বছর মেলায় প্রচুর ঘোড়া উঠলেও ক্রেতার সংকট দেখা দিয়েছে।

আগামী রবিবার (২৬ এপ্রিল) বুড়া চিন্তামন ঘোড়ার মেলায় ঘোড়া বেচাকেনার জন্য ছাপা বের হবে। তবে ইতোমধ্যেই মেলায় আসা ঘোড়া বেচাকেনা শুরু হয়ে গেছে। মেলায় ঘোড়া ক্রেতা ও বিক্রেতা অপেক্ষা রয়েছেন শুধু কেনাবেচার ছাপা (রশিদ) লেখার জন্য। ঐতিহ্যবাহী ঘোড়ার মেলাকে কেন্দ্র করে ফুলবাড়ী উপজেলার আলাদিপুর ইউনিয়ন পরিষদ, মেলাবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠ জুড়ে বসেছে গ্রামীণ মেলা। নাগর দোলা, চরকি, পুতুল নাচ, যাদু, গ্রামীণ বিভিন্ন খাবার দোকান ও খেলাধ‚লার আয়োজনসহ ঘোড়দৌঁড় প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। এতে সব বয়সী নারী-পুরুষের ব্যাপক সমাগম ঘটছে। দর্শনার্থীদের মধ্যে পুরুষের পাশাপাশি তরুণী ও কিশোরীসহ নারীদের আধিক্য থাকছে।

জানা যায়, প্রতি বছর বৈশাখ মাসের ৯ অথবা ১০ তারিখ থেকে ফুলবাড়ী উপজেলার আলাদিপুর ইউনিয়ন পরিষদ ও মেলাবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে এই ঐতিহ্যবাহী বুড়া চিন্তামন ঘোড়ার মেলা বসে। মেলাটি অন্তত ১৫ দিন স্থায়ী হয়। তবে স্থানীয়ভাবে গরু, মহিষ ও ছাগল তেমন বেচাকেনা না হলেও ঘোড়াই ম‚লত বেচাকেনা হয়ে থাকে। এ কারণে এটি বুড়া চিন্তামন ঘোড়ার মেলা নামেই দেশব্যাপী পরিচিত। ইতোমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘোড়া ব্যবসায়ী ও পালনকারীরা তাদের ঘোড়া নিয়ে এসেছেন মেলায়। তাবু গেড়ে নিজেদের খাবারের আয়োজনসহ ঘোড়ার সেবাযতœ দিয়ে ব্যস্ত সময় পার করছেন তারা। আগত ঘোড়ার ক্রেতারাও ছুটাছুটি করছেন পছান্দের ঘোড়া কেনার জন্য।

দিনাজপুরের বিরল উপজেলার টেগড়া এলাকার ঘোড়া ব্যবসায়ী হাসান আলী (৪০) গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) একটি ঘোড়া নিয়ে মেলায় এসেছেন। ঘোড়ার দাম রেখেছেন চার লাখ টাকা। তবে এ পর্যন্ত ক্রেতার ঘোড়ার দাম তিন লাখ বলছেন। কিন্তু তিন লাখের বেশি হলে ঘোড়াটি বিক্রি করবেন বলে মনস্থির করেছেন তিনি।

দিনাজপুরের বিরামপুর উপজেলার গোপালপুর এলাকার ঘোড়া ব্যবসায়ী ইদ্রিস আলী (৭৯)। তার দাদা থেকে শুরু এই মেলায় ঘোড়া বেচাকেনার ব্যবসা। দাদার পরে বাবা এবং এখন তিনি এই মেলা করছেন। বাপ-দাদার হাত ধরেই এই মেলায় আসা। অন্তত মেলায় আসা যাওয়া ৬০ ধরে চলছে। এ বছর একটি মার্দি (মেয়ে) ঘোড়া নিয়ে গত বুধবার (২২ এপ্রিল) দুপুর ১টায় মেলায় এসেছেন। দাম রেখেছেন ১৫ হাজার টাকা। এখনও কোনো ক্রেতা তার কাছে আসেননি। তবে ১২ হাজার টাকা দাম হলে ঘোড়াটি বিক্রি করে দেবেন।

নীলফামারীর কিশোরগঞ্জ থেকে পাঁচটি ঘোড়া নিয়ে এসেছেন ঘোড়া ব্যবসায়ী আব্দুল মতিন (৪০)। একটি বাচ্চাসহ মার্দি (মেয়ে) ঘোড়ার দাম রেখেছেন ৭লাখ টাকা। কিন্তু এখন পর্যন্ত কয়েকজন ক্রেতা সাড়ে ৪লাখ দাম করেছেন। ৫ থেকে সাড়ে ৫লাখ টাকা দাম হলে বাচ্চাসহ মার্দি (মেয়ে) ঘোড়াটি বিক্রি করে দেবেন।

দিনাজপুরের নবাবগঞ্জের বড়বাড়িয়ে এলাকা থেকে ৯টি ঘোড়া নিয়ে এসেছেন ঘোড়া পালনকারী সুলতান হোসেন (৩৫)। চাহিদানুযায়ী দাম বলছেন না ক্রেতারা। তবুও আগামী রবিবার (২৬ এপ্রিল) ছাপা বের হওয়া পর্যন্ত অপেক্ষায় আছেন যদি দাম বেশি পাওয়া যায়।

পার্বতীপুরের খলিলপুর বালাপাড়ার ঘোড়া পালনকারী আইনুল ইসলাম (৫৫) গত বুধবার (২২ এপ্রিল) দুপুরে চারটি ঘোড়া নিয়ে মেলায় এসেছেন। বর্তমানে ক্রেতারা ঘোড়াগুলো যে দাম বলছেন, তাতেও বিক্রি করলে বেশি লাভ না হলেও লোকসান হবে না। তাই ক্রেতার অভাবে ঘোড়ার দাম উঠছে না। তবে যাই হোক মেলায় ঘোড়া চারটি বিক্রি করেই বাড়ী ফিরবেন তিনি।
রংপুরের পীরগঞ্জ উপজেলা ফুয়েতপুর চতরার আব্দুল গোফফার এসেছেন ৩টি ঘোড়া নিয়ে। তিনদিন ধরে মেলায় পড়ে থাকলেও একটিও বিক্রি হয়নি এখনও। শেষ পর্যন্ত থাকবেন ঘোড়া বিক্রির আশা নিয়ে।
আলাদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রবীণ শিক্ষক দছিম উদ্দিন মÐল বলেন, ঐতিহ্যবাহী এই বুড়া চিন্তামন ঘোড়ার মেলাটি দেশব্যাপী ব্যাপক পরিচিত মেলা। ঘোড়ার সঙ্গে সংশ্লিষ্ট সকলেই এই মেলা শুরু এবং শেষ হওয়ার তারিখ জানেন। এ কারণে প্রতিবছর মেলা শুরুর আগ থেকেই ঘোড়া বেচাকেনা করতে আসেন সংশ্লিষ্টরা। মেলাকে কেন্দ্র করে হরেক রকম দোকানপাট বসে মেলায়। বিনোদনের জন্য সার্কাস, দোলনাসহ নাগর দোলা আসে মেলায়। বছর বৈশাখ মাসে মেলাটি শুরু এবং শেষ হয়।

মেলাবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও মেলা কমিটির সদস্য আফতাব হোসেন বলেন, মেলাটি শফিকুল ইসলামের নামে ইজারা নিয়ে কমিটি করে চালানো হচ্ছে। মেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবক দল কাজ করছে।
মেলার ইজারাদার শফিকুল ইসলাম বলেন, মেলাটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য উপজেলা প্রশাসন ও থানা পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, এটি এলাকার একটি ঐতিহ্যবাহী ঘোড়ার মেলা। দেশের বিভিন্নস্থান থেকে ঘোড়া ব্যবসায়ীরা এসেছেন। মেলার আইন শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা স্বার্থে থানা পুলিশ সহায়ক হিসেবে থাকবে। প্রয়োজনে তিনি নিজেও থাকবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান বলেন, ঐতিহ্যবাহী বুড়া চিন্তামন ঘোড়ার মেলাটি জেলা প্রশাসনের মাধ্যমে ইজারা দেওয়া হয়েছে। মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে মেলার এলাকা সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। তবে মেলার শুরু থেকে শেষ পর্যন্ত উপজেলা প্রশাসনের নজরদারি থাকবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: