শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

শিরোনাম
নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু অবৈধ অভিবাসন: মানব পাচারের অদৃশ্য জাল ও রাষ্ট্রের নীতিগত সংকট – কে এম মোবারক উল্ল্যাহ শিমুল” কালিয়াকৈর পরিবেশ উন্নয়ন পরিষদের যাত্রা শুরু শুরু হয়েছে ২০৫ বছরের পুরোনো ফুলবাড়ীর ঐতিহ্যবাহী বুড়া চিন্তামন ঘোড়ার মেলা নড়াইলে সড়ক দুর্ঘটনায় নসিমনের চালক নিহত কাপ্তাই হ্রদে তিন মাসের মাছ ধরা নিষিদ্ধ, শুরু আজ মধ্যরাত থেকে ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ে বদলেছে গ্রামবাংলার রেমিট্যান্স চিত্র : ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ, দ্বিগুণ প্রবৃদ্ধি মুন্সীগঞ্জে সিভিল সার্জন ও হাসপাতালের তত্বাবধায়কসহ তিন কর্মকর্তা-কর্মচারীকে প্রত্যাহার করলেন স্বাস্থ্য মন্ত্রী গোপালগঞ্জে ডিবি পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: গণধোলাই খেয়ে আটক ৪ ডাকাত অ্যালার্জি-চুলকানি কেন হয়, দ্রুত পরিত্রাণের উপায় : ডা. তাসনিম জারা

নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু

স্টাফ করসপন্ডেন্ট নড়াইল  :
নড়াইল সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার বরাশুলা এলাকায় চিত্রা নদীর উপরে থাকা রেল-সেতুর লাইনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- নড়াইল সদর উপজেলার মুলদাইড় গ্রামের শ্রমিক নুর ইসলাম ভুঁইয়ার স্ত্রী পলি বেগম (২৫) ও তার ২ বছর বয়সী শিশু সস্তান ফুরকান ভুঁইয়া (২)। নড়াইল সদর থানার ওসি মো. অলি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরের দিকে শিশু সন্তান ফুরকান ভূঁইয়াকে নিয়ে চিত্রে নদীর রেল-সেতুর লাইনের উপর দাঁড়িয়ে ছিলেন পলি বেগম নামে ওই গৃহবধূ। এদিন ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসি বাংলা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে পলি বেগম ঘটনাস্থলেই নিহত হন। এতে তার কোলে থাকা ছেলে ফুরকান ভুঁইয়া ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় এক বাসিন্দা ঘটনাটি দেখতে পেয়ে দৌড়ে যান এবং শিশুটিকে আহত অবস্থায় নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পলি তার শিশু সন্তান ফুরকানকে নিয়ে আত্মহত্যা করেছেন।

নড়াইল সদর থানার ওসি মো. অলি মিয়া বলেন, ওই নারী ও শিশুটির মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। যেহেতু ঘটনাটি রেলওয়ের জায়গায়, আমরা রেল-পুলিশকে জানিয়েছি। তারা এসে আইনগত ব্যবস্থা নেবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: