রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জে ৮ ডায়াগনস্টিক সেন্টারে জেলা প্রশাসনের অভিযান গাজীপুর জেলা ইলেকট্রিক্যাল এসোসিয়েশনের বার্ষিক বনভোজন গোপালগঞ্জে ৪৫ কোটি ৭০ লাখ টাকার ৫ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি ডা. কে এম বাবর নেই আওয়ামী লীগ, দুই দশকের জোট ভেঙে মুখোমুখি বিএনপি-জামায়াত আইপিও তহবিল ব্যবহারে কঠোর বিএসইসি, একমির আবেদন বাতিল দেশে বাজেটের আকার বৃদ্ধি অপরিহার্য: অর্থমন্ত্রী না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশ ক্রিকেটের ‘নিভৃত অভিভাবক’ আসগর নিজের উপর অনেক অত্যাচার করেছেন অরিজিৎ সিং নিজেদের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর খুলল ইরান উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

গোপালগঞ্জে ৪৫ কোটি ৭০ লাখ টাকার ৫ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি ডা. কে এম বাবর

শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ :
গোপালগঞ্জে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নাধীন ৪৫ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে পাঁচটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। সোমবার (২৫ এপ্রিল) সকালে জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হককে সাথে নিয়ে তিনি প্রকল্পগুলোর শুভ উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে আয়োজিত পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য ডা. কে এম বাবর বলেন, “গোপালগঞ্জের উন্নয়নের প্রশ্নে কোনো আপস নেই। আমি মাননীয় প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি, যাতে এই জনপদের উন্নয়নের ধারা কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়।”

এদিন উদ্বোধন হওয়া প্রকল্পগুলোর মধ্যে রয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি-৪ এর আওতায় ১০২ নং বীণাপাণি, ৯৩ নং বেদগ্রাম এবং ৩২ নং হরিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন কাজ। এছাড়া, ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় ১১.৫ কিলোমিটার দীর্ঘ গোপীনাথপুর–ঘাঘা ধলইতলা সড়ক এবং রুরাল কানেক্টিভিটি ইম্প্রুভমেন্ট প্রজেক্টের আওতায় ১১.৬ কিলোমিটার দীর্ঘ চন্দ্রদিঘলিয়া আরএইচডি–বড়দিয়া জিসি–মধুমতি বাজার সড়কের উন্নয়ন কাজ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ, উপজেলা প্রকৌশলী কাজী মাহমুদুল্লাহ, উপ-সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম, গোপালগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহিদুল ইসলাম লেনিনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীবৃন্দ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: