রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জে ৮ ডায়াগনস্টিক সেন্টারে জেলা প্রশাসনের অভিযান গাজীপুর জেলা ইলেকট্রিক্যাল এসোসিয়েশনের বার্ষিক বনভোজন গোপালগঞ্জে ৪৫ কোটি ৭০ লাখ টাকার ৫ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি ডা. কে এম বাবর নেই আওয়ামী লীগ, দুই দশকের জোট ভেঙে মুখোমুখি বিএনপি-জামায়াত আইপিও তহবিল ব্যবহারে কঠোর বিএসইসি, একমির আবেদন বাতিল দেশে বাজেটের আকার বৃদ্ধি অপরিহার্য: অর্থমন্ত্রী না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশ ক্রিকেটের ‘নিভৃত অভিভাবক’ আসগর নিজের উপর অনেক অত্যাচার করেছেন অরিজিৎ সিং নিজেদের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর খুলল ইরান উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

মুন্সীগঞ্জে ৮ ডায়াগনস্টিক সেন্টারে জেলা প্রশাসনের অভিযান

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি :
অদ্য ২৫ এপ্রিল ২০২৬ মুন্সীগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয়ের নির্দেশনায় মুন্সীগঞ্জ জেলার সদর হাসপাতাল সংলগ্ন মেডিস্টার, রেনেসা, সিটি ডায়াগনস্টিক, নিউ স্কয়ারসহ মোট ৮টি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, ট্রেড লাইসেন্স, ফায়ার সার্ভিস লাইসেন্স আছে কি না তা যাচাই করা হয়। এর সাথে ল্যাবে কর্মরত টেকনিশিয়ান, এক্সরে মেশিন পরিচালনায় নিয়োজিত ব্যক্তিবর্গ এর যথাযথ লাইসেন্স রয়েছে কি না যাচাই করা হয়। একই সাথে ল্যাবে টেস্ট করার জন্যে ব্যবহৃত বিভিন্ন রিয়েজেন্ট মেয়াদোত্তীর্ণ কি না তা যাচাই করা হয়।

তন্মধ্যে নিউ স্কয়ার ডায়াগনস্টিক সেন্টারকে রেজিস্টার্ড মেডিকেল প্রাকটিশনার ব্যতীত ল্যাব ও এক্সরে কার্যক্রম পরিচালনার জন্যে মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ অনুযায়ী ৫০০০/- টাকা জরিমানা করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: