সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

শিরোনাম
এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সংবাদটি একটি গুজব: জনগণকে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার অনুরোধ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা: একই পরিবারের ৩ জনসহ আহত ৪, শিশুর অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের নির্বাচনে সহ-সভাপতি জাহিদুর রহমান মিলন, সম্পাদক মাহবুব মোর্শেদ জাপল নৌ ও সড়ক দুর্ঘটনা রোধে করণীয়: সমন্বিত উদ্যোগের এখনই সময় : মোহাম্মদ গিয়াস উদ্দিন জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা, বিশ্বকে অস্থিতিশীল করে তুলছে চৌদ্দগ্রামে বাসায় ফেরার পথে বাসচাপায় যুবকের মৃত্যু মুন্সীগঞ্জে শিক্ষায় আলোর ছোঁয়া: বৃত্তি, উপকরণ ও খাদ্য সহায়তায় পাশে ইনুমেন্ট সলিউশনস ও সেবক সংঘ খুনিদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম: টুঙ্গিপাড়ায় কাস্টমস কর্মকর্তা বুলেট হত্যার প্রতিবাদে মানববন্ধন কালিয়াকৈরে স্ত্রীকে মেরে ফেলার অভিযোগ স্বামীর বিরুদ্ধে পুলিশের ওপর থেকে জ্বালানি তেলের সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

কালিয়াকৈরে স্ত্রীকে মেরে ফেলার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

কেরামত আলী, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বান্ধাবাড়ী এলাকায় রোববার দুপুরে জান্নাত আক্তার নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। গৃহবধুর পরিবারের দাবি জান্নাত আক্তারকে পরিকল্পিতভাবে হত্যা করেছে তার স্বামী রাজিব আহমেদ । পুলিশ স্বামী রাজিব আহম্মেদকে জুনায়েদকে আটক করেছে। এঘটনায় নিহতের বাবা শুকুর আলী বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

নিহত গৃহবধূ জান্নাত বেগম (২২)টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই এলাকার শুকুর আলীর মেয়ে। নিহতের পরিবার, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত চার বছর আগে পারিবারিক ভাবে রাজিবের সঙ্গে জান্নাত আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই নানা বিষয়ে পারিবারিক কলহ চলে আসছিল। ঘটনার দিন সকালেও স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এদিকে সকালে সাড়ে আটটার দিকে রাজিব তার শাশুড়ি নবীরন বিবি কে ফোন করে মেয়েকে নিয়ে যেতে হবে অন্যথায় তাকে মেরে ফেলার হুমকি দেয়। এদিকে খবর পেয়ে নিহতের বাবা শুকুর আলী মেয়ের জামাই বাড়িতে গিয়ে দেখেন বিছানায় মেয়ের মৃতদেহ পড়ে আছে।পরে বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থলে থেকে পুলিশ জান্নাতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ(ওসি)সহিদুল ইসলাম বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এঘটনায় নিহতের বাবা বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: