মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের নির্বাচনে সহ-সভাপতি জাহিদুর রহমান মিলন, সম্পাদক মাহবুব মোর্শেদ জাপল

আতিয়ার রহমান, স্টাফ করসপন্ডেন্ট নড়াইল :

দীর্ঘদিন পর ব্যালটের মাধ্যমে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের ত্রি-বার্ষিক নির্বাচনে বিএনপি সমর্থিত পূর্ণ প্যানেল জয়লাভ করেছেন। এতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এম জাহিদুর রহমান মিলন, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাহবুব মোর্শেদ জাপল।

শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে সদর উপজেলা পরিষদ হলরুমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সদস্য পদে নির্বাচিত হয়েছেন আরমান আলী খান,মধুমিতা সুলতানা,খন্দকার কিয়ামুল হাসান কিয়াম,তানজির হোসেন ও আহসান হাবীব মোল্যা।

নির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামীর দুটি প্যানেলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। সহ-সভাপতি পদে ২ জন,সাধারণ সম্পাদক পদে ২ জন এবং ৫টি সদস্যপদের বিপরীতে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া দুটি প্যানেলের বাইরে এস এম আমিনুল হাসান মিঠু নামে আরও একজন সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

বিএনপি সমর্থিত প্যানেলে সহ-সভাপতি পদে মো. জাহিদুর রহমান মিলন,সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল এবং সদস্য পদে মধুমিতা সুলতানা,আরমান আলী খান,খন্দকার কিয়ামুল হাসান কিয়াম,তানজির হোসেন ও আহসান হাবীব মোল্যা প্রতিদ্বন্দ্বিতা করেন।

অন্যদিকে জামায়াতে ইসলামী মনোনীত প্যানেলে সহ-সভাপতি পদে মো. জাকির হোসেন বিশ্বাস, সাধারণ সম্পাদক পদে মো.আলমগীর হোসাইন এবং সদস্য পদে সানাউল্লাহ,মো. রুহল আমিন,আহসান হাবীব,মো. ইসহাক মিয়া ও শরিফুল ইসলাম বেগ প্রতিদ্বন্দ্বিতা করেন।

উল্লেখ্য,স্বাধীনতার পর এই প্রথম ভোটাররা ব্যালটের মাধ্যমে সরাসরি ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান। এর আগে একাধিকবার কার্যনির্বাহী কমিটি শুধুমাত্র রাজনৈতিক প্রভাবে গঠিত হলেও ভোটাররা সরাসরি ভোট দিতে পারেননি। এবার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হওয়ায় ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। মোট ১ হাজার ১৩৭ জন ভোটারের মধ্যে ৮৪২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: