মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

শিরোনাম
টাকা দিয়েও মিলছে না বোতলজাত সয়াবিন তেল, মুরগির দামে আগুন কালিয়াকৈরে যৌতুকের জন্য স্ত্রীর উপর অমানসিক নির্যাতন মামলায় স্বামী জেলখানায় লক্ষ্মীপুরে অর্ধশতাধিক পরিচ্ছন্নতাকর্মীকে জীবন বীমার আওতায় আনলো পৌরসভা উজিরপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু জামিয়া ইমদাদিয়া ঢাকিরকান্দা ছাতিয়ানতলা মাদ্রাসায় দূর্নীতির অভিযোগ; সাবেক কমিটি হিসাব দিতে গড়িমসি লৌহজং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং সহকারী কমিশনার (ভূমি), লৌহজং কার্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক চাঞ্চল্যকর বুলেট বৈরাগী হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৫ সাটুরিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২০২৬ ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত সুবর্ণচরে বিএনপি নেতার বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সংবাদটি একটি গুজব: জনগণকে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার অনুরোধ

সাটুরিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২০২৬ ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

​মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী  :
​সাটুরিয়ায় অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা)-২০২৬’-এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।  সোমবার (২৭ এপ্রিল) বিকেলে বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এই প্রতিযোগিতার সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়। ​উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস, সাটুরিয়ার আয়োজনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন।
​বিকালে অনুষ্ঠিত এই ফাইনাল খেলায় (বালিকা) চক মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম চামারখাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ২ এবং (বালক) ফুকুরহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম দড়্গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশ নেয়।
খেলায় চক মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দড়্গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিজয়ী হয়।

বিজয়ীদের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, “লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ধরনের টুর্নামেন্ট থেকেই আগামী দিনের দক্ষ ফুটবলার তৈরি হবে।”

এছাড়া ​পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা,উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রতুল চন্দ্র সরকার, উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা, সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

গ্যালারিতে উপস্থিত বিপুল সংখ্যক দর্শক করতালির মাধ্যমে ক্ষুদে ফুটবলারদের উৎসাহিত করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: