বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত লক্ষ্মীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবসে র‌্যালি ও সভা বরিশালে এসএসসি পরীক্ষার প্রক্সি দিতে গিয়ে যুবক আটক, ১ বছরের কারাদণ্ড ধনবাড়ীতে এক পরিবারের ৫ জনের ইসলাম ধর্ম গ্রহণ, ইসলাম ধর্ম গ্রহণ করায় গৃহহীন এক পরিবার! সিরাজগঞ্জ থেকে লুট হওয়া ৬১০ বস্তা চাউল সহ ট্রাক কালিয়াকৈরে উদ্ধার, আটক -২ শিবালয়ে কালের কণ্ঠের সাংবাদিক মারুফ হোসেনের বাড়িতে মাদক ব্যবসায়িকের হামলা চৌদ্দগ্রামে দূর্বৃত্তদের আগুনে ক্ষতিগ্রস্ত পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর উপহার ঘর টাকা দিয়েও মিলছে না বোতলজাত সয়াবিন তেল, মুরগির দামে আগুন কালিয়াকৈরে যৌতুকের জন্য স্ত্রীর উপর অমানসিক নির্যাতন মামলায় স্বামী জেলখানায় লক্ষ্মীপুরে অর্ধশতাধিক পরিচ্ছন্নতাকর্মীকে জীবন বীমার আওতায় আনলো পৌরসভা

শিবালয়ে কালের কণ্ঠের সাংবাদিক মারুফ হোসেনের বাড়িতে মাদক ব্যবসায়িকের হামলা

মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী  :
শিবালয়ে একটি কবরস্থানে মাদকের জমজমাট হাটের চিত্র তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ায়, কালের কণ্ঠের মানিকগঞ্জের আঞ্চলিক প্রতিনিধি মারুফ হোসেনের বাড়িতে হামলা ঘটনা ঘটেছে। শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের ষাইট ঘর তেওতা ওই সাংবাদিকের নিজ বাড়িতে হামলা করে শিবালয় থানায় অভিযুক্ত ইয়াবা ব্যবসায়িক আলামিন হোসেন। ইতিপূর্বে ইয়াবা ব্যবসায়িক আল আমিন মাদকসহ একাধিক বার পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলো বলে এলাকাবাসী জানান।

অভিযোগে জানা গেছে, দীর্ঘ দিন ধরে উপজেলার তেওতা ইউনিয়নের ষাইট ঘর তেওতা সম্মিলিত কবরস্থানে আল আমিন সন্ধার পর বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছে। এলাকার উঠতি বয়সের ছেলেদের বিশেষ করে স্কুল- কলেজের শিক্ষার্থীদের টার্গেট করে ইয়াবা ও গাঁজা কৌশলে তাদের কাছে বিক্রি করে সে। স্থানীয়রা আল আমিনের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। বিষয়টি নিয়ে সোমবার দুপুরে কালের কণ্ঠের সাাংবাদিক কারো নাম উল্লেখ্য না করে সামাজিক যোগাযোগমাধ্যমে মাদকের ভয়াবহতা নিয়ে উঠতি বয়সের ছেলেদের ক্ষতির কথা তুলে ধরেন। তাৎক্ষণিক ওই মাদক ব্যবসায়িক পোস্টের কমেন্টসে আজেবাজে মন্তব্য করতে থাকে। এদিকে নেটিজনরা মরণঘাতক ইয়াবার বিরুদ্ধে লেখার মাধ্যমে সোচ্চার হয়ে উঠে। পরে রাত একটার দিকে ছোট দুই ছেলেসহ পরিবার নিয়ে ঘুমিয়েছিলো সাংবাদিকমারুফ হোসেন । আকস্মিক ভাবে বাসার টিনের গেটে রড দিয়ে ভংচুরের শব্দ পান তিনি। এসময় দ্রুত উঠে দেখে আল আমিন পালিয়ে যাচ্ছে।পরে গেটের কাছেই একটি দোকানের সিসি ক্যামেরায় তার খালি গায়ে রড নিয়ে আসার ভিডিও দেখা যায়। বিষয়টি শিবালয় থানা পুলিশকে জানালে দ্রুত ঘটনা স্থলে পুলিশ এসে বিষয়টির সত্যতা পান।

দোকানে থাকা প্রত্যক্ষদর্শী দুই ব্যক্তি জানান, আল আমিন খালি গায়ে হাতে রড নিয়ে দোকানে সিগারেট কিনতে আসে। তার কিছুক্ষণ পরে মারুফ সাংবাদিকের বাসার টিনে বিকট শব্দ হয়। এসময় দ্রুত সাংবাদিক রুম থেকে বের হলে আল আমিন পশ্চিম দিকে পালিয়ে যায়।

এ বিষয়ে টহলে থাকা পুলিশ অফিসার জানান একজন সাংবাদিকের বাসায় মধ্যে রাতে হামলা করা কোন ভাবেই মানা যায় না। এ বিষয়ে আইনি পক্রিয়াধিন রয়েছে। আল আমিন এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়িক। এর আগে কয়েক বার তাকে মাদকসহ গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হয়েছিলো।

এবিষয়ে শিবালয় থানা অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন বলেন অভিযোগ পেয়েছি, তদন্তর করে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: