বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

শিরোনাম
নরসিংদীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ শিক্ষক নিয়োগে পরীক্ষা ৪০০ নম্বরে নেওয়ার প্রস্তাব আরও চোরাগোপ্তা হামলার আশঙ্কা, সীমান্তবর্তী ৩০ জেলায় বিশেষ সতর্কতা পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চালু, খুশি যাত্রীরা রাজধানীর রমনা ও কাওরান বাজারে অভিযান, গ্রেপ্তার ১০ তৈরি পোশাক খাত: মজুরি নিয়ে সমঝোতা হয়নি পাঁচ বছরে কার্ডে লেনদেন দ্বিগুণ ঢাকার দুই সিটি: ই-রিকশা নিবন্ধন প্রক্রিয়ার শুরুতেই সমন্বয়হীনতা নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি, সমীকরণ কী দাঁড়াল ভারত ২০৭০ সালেও বৃহত্তম হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ থাকবে, পাকিস্তান হবে সবচেয়ে বেশি মুসলমানের দেশ

চাঁদপুর-নীলফামারীতে মেডিকেল কলেজ-হাসপাতাল নির্মাণে উদ্যোগ

চাঁদপুর ও নীলফামারীতে মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।

বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে মো. মোস্তাফিজুর রহমান বাবুলের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন হাফিজ উদ্দিন আহমদ।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে দেশে ৩৭টি সরকারি মেডিকেল কলেজ রয়েছে। এর মধ্যে ২৩টি মেডিকেল কলেজে ৫০০ শয্যা ও তদূর্ধ্ব হাসপাতালের কার্যক্রম চালু আছে।

তিনি জানান, যশোর, পাবনা, কক্সবাজার, নোয়াখালী, রাঙামাটি, সুনামগঞ্জ, পটুয়াখালী ও জামালপুর মেডিকেল কলেজের সঙ্গে ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণকাজ চলমান রয়েছে।

এছাড়া মাগুরা, হবিগঞ্জ, নেত্রকোণা ও নওগাঁয় মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণে ডিপিপি প্রণয়নের কার্যক্রম চলছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বাকি দুই জেলা চাঁদপুর ও নীলফামারীতে মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণের বিষয়েও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

স্বাস্থ্য অবকাঠামো সম্প্রসারণের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে চিকিৎসাসেবা আরও সহজলভ্য করতেই এসব উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: