শনিবার, ২৭ Jun ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন

শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ :
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের টুঙ্গিপাড়া উপজেলার মালেকের বাজার এলাকায় এ ইমাদ পরিবহনের পিরোজপুর থেকে ঢাকা গামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে ছিটকে পড়ে দুর্ঘটনার কবলে ঘটে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিপলু আহমেদ ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে হাজির হন এবং দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস মালেকের বাজার এলাকায় অতিরিক্ত গতিতে ওয়েলকাম পরিবহনের আরেকটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসে থাকা অন্তত ২০ জন যাত্রী আহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন এবং আহতদের হাসপাতালে পাঠান। আহতদের গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ পর্যন্ত কোন মৃত্যু সংবাদ পাওয়া যায় নি।

প্রাথমিকভাবে অতিরিক্ত গতি ও অসতর্ক ওভারটেকিংয়ের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: