বুধবার, ২৪ Jun ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

শিরোনাম
আর্জেন্টিনা-পর্তুগাল দ্বৈরথ কি দেখা যাবে বিশ্বকাপে? শেষ পত্রে দেখা মিলবে তিন কিংবদন্তির মার্কিন সিনেটে বড় ধাক্কা খেলেন ট্রাম্প পরীক্ষায় নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই প্রশিক্ষণ শুরু উজিরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ও দুঃস্থদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণের উদ্বোধন করেন – এমপি সান্টু চৌদ্দগ্রামে উপজেলা বিএনপির উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ও গুপ্ত সন্ত্রাসের প্রতিবাদ সভা ও বিক্ষোপ মিছিল গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নীরবতা, মাঠে যুবদল-ছাত্রদলের প্রতিবাদ মিছিল সাইফুল্লাহ হত্যার বিচারের দাবিতে নড়াইলে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল চাটখিলে গৃহবধু রিপা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

নড়াইলের লোহাগড়ায় চুরির প্রতিবাদে মানববন্ধন

স্টাফ করসপন্ডেন্ট নড়াইল :
নড়াইলের লোহাগড়া উপজেলায় চুরির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল ১১ টার দিকে উপজেলার শালনগর ইউনিয়নের কাশিপুর গ্রামবাসীর উদ্যোগে উপজেলা পরিষদের মেইন গেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ৩ শতাধিক গ্রামবাসী অংশগ্রহন করেন। এসময় মানববন্ধনে বক্তব্য দেন ওই গ্রামের মোঃ সাদ্দাম হোসেন, কাজি তরিকুল, আঃ কাদের, আসমাউল হোসেন, আয়ুব মোল্যা, নয়ন হোসেন, জাকারিয়া, তরিকুল ইসলাম সহ অনেকে।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে শালনগর ইউনিয়নের কাশিপুর গ্রামে এ চুরির ঘটনা ঘটে। আমাদের গ্রামে গত ২ বছরে ৪১ টি চুরির ঘটনা, তার মধ্যে, মটর, স্যালোমেসিন, আইপিএসের ব্যাটারি, মোবাইল, বাইসাইকেল, ছাগল, গরু, স্বর্ন অলংকার সহ বিভিন্ন প্রকার সরঞ্জামাদি চোরেরা চুরি করেছে। এঘটনায় স্থানীয় জনপ্রতিনিধি আলী মেম্বার ও সাবেক মেম্বার পিকুল আলমকে জানালে তারা চোরের বিচার ও মালামাল উদ্ধার করার প্রতিশ্রুতি দিয়ে কালক্ষেপন করেন। পরিশেষে বিচার না পেয়ে গ্রামবাসী মানববন্ধন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকট স্বারক লিপি প্রদান সহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

উপস্থিত বক্তারা বলেন, কেন ওই দুই মেম্বার চোরের বিচার করতে কালক্ষেপণ করেছেন তাহলে তারা কি এই চুরির সাথে রয়েছে?? গ্রামবাসীর ধারনা সকল চুরির মুল হোতা চর-শালনগর গ্রামের আব্দুর রহিম সহ এলাকার লোকজন জড়িত রয়েছে।
এঘটনায় ইউপি সদস্য আলী আহমেদ ও পিকুল আলমের সাথে মোবাইল ফোনে কথা হলে তারা বলেন, আমাদের নামে যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা চোরের বিচার চাই যে যেই হোক না কেন।

লোহাগড়া থানার ওসি মোঃ আব্দুর রহমান বলেন, ইতিপূর্বে আমরা চুরির কোন অভিযোগ পাই নাই। এখন অভিযোগ পেয়েছি অতিদ্রুত ব্যাবস্থা নেওয়া হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: