বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
কেরামত আলী, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ইভটিজিংয়ের অভিযোগে এক যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
কারাদণ্ড ব্যাক্তি হলো, মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার জাহাঙ্গীর হোসেনের ছেলে বাদশা (১৮)।
বৃহস্পতিবার বিকালে উপজেলার গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গণে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত ও শিক্ষার্থী সূত্রে জানা গেছে, বাদশা বেশি কিছুদিন ধরে গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মূল ফটকের সামনে গিয়ে বিভিন্ন শিক্ষার্থীদের উত্যক্ত করে আসছিল। তারি ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে স্কুল ফটকের সামনে গিয়ে ছাত্রীদের উত্ত্যক্ত করায় ওই স্কুলের ছাত্ররা তাকে আটক করে প্রধান শিক্ষকের কক্ষে নিয়ে যায়।পরে বিষয়টি উপজেলা নিবার্হী কর্মকর্তাকে অবহিত করলে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহরিয়ার ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে ইভটিজিংয়ের দায়ে ২দিনের কারাদণ্ড প্রদান করেন। এ ঘটনায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং ইভটিজিং প্রতিরোধে প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত রাখার দাবি জানান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার জানান, ইভটিজিংয়ের ঘটনা সত্যতা পাওয়ায় ওই যুবককে ২দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।