সোমবার, ২৯ Jun ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

শিরোনাম
লক্ষ্মীপুর সদরে মামলা নিষ্পত্তিতে চর রমনী মোহন ও উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদ গোবিন্দের পরকীয়া নিয়ে ভরা মঞ্চে মুখ খুললেন স্ত্রী হিজবুল্লাহর ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংস করল ইসরায়েল যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী আর্জেন্টাইন কোচে ভর করে জার্মানিকে হারাতে চায় প্যারাগুয়ে গোপালগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন নড়াইলের লোহাগড়ার মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত মুন্সীগঞ্জে ৬০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ উদ্বোধন চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক খুন আটক-২ বীর মুক্তিযোদ্ধা মমিনুর রহমান ফটিক এর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

কালিয়াকৈরে শত্রুতার জেরে পেঁপে গাছ কর্তনের অভিযোগ

কেরামত আলী, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ি (কোটামনি) এলাকায় পেঁপে গাছের সাথে শত্রুতা করে শনিবার রাতের আধারে ছয়শত পেঁপে গাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা। এতে ওই কৃষকের প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার সকালে কৃষক আল মামুন বাদি হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

জানা গেছে, ওই এলাকার রহিজ ডাক্তারের দুই বিঘা জমি ভাড়া নিয়ে হাইব্রীট জাতের পেঁপের চারা রোপন করেন আল মামুন (৪৫)। শনিবার রাতে দুর্বৃত্তরা পেঁপের চারা কেটে ফেলেছে। ঘটনায় মামুন বাদী হয়ে রোববার দুপুরে অভিযোগ দায়ের করেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিদুল ইসলাম জানায় এ ঘটনায় একটি অভিযোগ হাতে পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: