রবিবার, ২৮ Jun ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

শিরোনাম
সাতক্ষীরা জেলা জামায়াতের যুববিভাগের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত র‌্যাব-৭ অভিযানে প্রায় ৩০০ কেজি গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেপ্তার-৪ উজিরপুর আলোচিত, সমালোচিত স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এস এম মাইদুল ইসলামের বদলি ফুলবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এ্যাডভোকেসি সভা নড়াইল জেলা পরিষদের ৩৮ কোটি টাকা বাজেট ঘোষণা কাশিয়ানীতে মাদ্রাসার মোহতামিমের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগে মামলা ও গ্রেফতার লক্ষ্মীপুরে ইউনিয়ন যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত মাছুমুর রহমান বাপ্পী এবার ২০২৬ FIFA World Cup- বিশ্বকাপের ভলেন্টিয়ার যে মানুষটির অপেক্ষায় আছেন তটিনী তিন দেশের নাগরিকদের সৌদি ভ্রমণ নিষিদ্ধ

৩৪ কোটি টাকার সেতু নির্মাণ, সংযোগ সড়ক না থাকায় দুর্ভোগে ৩০ গ্রামের মানুষ

মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী : মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরি ইউনিয়নের বৈকুণ্ঠপুর এলাকায় কালিগঙ্গা নদীর ওপর প্রায় ৩৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু চার বছর আগে শেষ হলেও এখনো চালু হয়নি যান চলাচল। সেতুর দুই পাশে সংযোগ সড়ক (অ্যাপ্রোচ) নির্মাণ না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন অন্তত ৩০ গ্রামের মানুষ। বাধ্য হয়ে প্রতিদিন খেয়া নৌকায় নদী পারাপার করতে হচ্ছে স্থানীয়দের।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আলহাজ্ব কাজি গোলাম হোসেন সড়কের ওপর সেতুটি নির্মাণ করে। তবে দীর্ঘদিন পার হলেও সেতুর দুই পাশে প্রয়োজনীয় সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত এই স্থাপনাটি এখনো ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে আছে বলে অভিযোগ এলাকাবাসীর।

সেতুটি দ্রুত চালুর দাবিতে শুক্রবার বিকেলে সেতুর পশ্চিম পাশে মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয় বাসিন্দারা। সিংজুরি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদের মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য আক্তার হোসেন মণ্ডল, যুগ্ম সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মানববন্ধনে বক্তারা বলেন, “চার বছর আগে সেতুর নির্মাণকাজ শেষ হলেও এখনো আমাদের খেয়া নৌকায় নদী পার হতে হচ্ছে। সন্ধ্যার পর খেয়া চলাচল বন্ধ হয়ে গেলে জরুরি প্রয়োজনে মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়।”

তারা আরও বলেন, “এই সেতু চালু হলে স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষের যাতায়াত সহজ হবে। পাশাপাশি টাঙ্গাইল জেলার সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসবে। কিন্তু শুধুমাত্র সংযোগ সড়কে মাটি না থাকায় বছরের পর বছর ধরে সেতুটি অচল অবস্থায় পড়ে আছে।”

মানববন্ধন থেকে দ্রুত সেতুর দুই পাশে মাটি ফেলে সংযোগ সড়ক নির্মাণ এবং যান চলাচল চালুর দাবি জানান এলাকাবাসী। একই সঙ্গে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় সংসদ সদস্য ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: