শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
হাফিজুর রহমান, টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের ধনবাড়ীতে রফিকুল ইসলাম (৪৫) নামের এক ব্যাবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। পরিবারের দাবী তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।
শুক্রবার (১৫ মে) সকালে ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের জামতলী ফকির বাড়ী এলাকার নিহত রফিকুল ইসলামের গোয়াল ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত রফিকুল ইসলামের ভাই সুলতান আহমেদ ও শফিকুল ইসলাম জানান, আমাদের ভাই রফিকুল জামতলী বাজারের একটি মুদি দোকান ও পাশাপাশি গরু কেনাবেচার ব্যবসা করত। সে একজন ভালো মানুষ ছিলো তবে মাঝে মধ্যেই তার দ্বিতীয় স্ত্রী রেহেনা বেগমের সাথে পারিবারিক কলহ বিবাদ হতো। ধরনা করছি হয়ত পারিবারিক কলহের কারনেই হয়ত আমার ভাই কে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে। আমরা এঘটনার দ্রæত সঠিক তদন্ত সাপেক্ষে মূল রহস্য উদঘাটন করে যদি হত্যা হয়ে থাকে তাহলে অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।
নিহতের ছেলে সোহাগ হোসেন কান্না জড়িত কণ্ঠে জানান, আমার বাবা আত্মহত্যা করতে পারে না। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তার মূল রহস্য উদঘাটন করার জন্য পুলিশ প্রশাসনের কাছে জোর দাবী জানাচ্ছি।
নিহতের স্ত্রী রেহেনা বেগম জানান, রাতে সে দোকান থেকে বাড়ী ফিরেনি। সকালে বাড়ীর লোকজনের ডাকচিৎকারের শব্দ পেয়ে ওঠে গিয়ে দেখি গোয়াল ঘরের ধর্ণা(আড়া)’র সাথে ফাঁসিতে ঝুলে আছে বলে কান্নায় ভেঙ্গে পড়েন।
স্থানীয় এলাকাবাসী বাজিতপুর টেকনিক্যাল এন্ড বিজনেজ ম্যানেজম্যান্ট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ম.এবাদৎ হোসাইন জানান, ব্যবসায়ী রফিকুলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এঘটনায় সঠিক তদন্ত সাপেক্ষে যদি হত্যা হয়ে থাকে তাহলে হত্যাকারীদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।
ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরুস সালাম সিদ্দিক বলেন, খরব পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে ব্যাবসায়ী রফিকুল ইসলামের ঝুঁলন্তবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদেন্তর রিপোর্ট পাওয়ার পর জনাযাবে এটি হত্যা নাকি আত্মহত্যা। এ ব্যাপারে নিহত রফিকুল ইসলামের ছেলে সোহাগ হোসেন বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে।
নিহত ব্যাবহসায়ী রফিকুল ইসলামের প্রথম ঘরে দুটি পুত্র সন্তান ও দ্বিতীয় স্ত্রী রেহেনার ঘরে এক বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। নিহত রফিকুল ইসলাম জামতলী ফকির বাড়ীর মৃত মহর উদ্দিনের ছেলে।