বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম
মিল্কভিটা চেয়ারম্যান শাতিল ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে অর্থ লোপাটের অভিযোগ সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন অনুষ্ঠিত গোপালগঞ্জে কোটালীপাড়ায় ১৬৪ পিস নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রবাসীদের জরুরি নির্দেশনা দিলো কাতার, না মানলে শাস্তি শনিবার খুলনা বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্যজোট প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে এক ম্যাচে যত রেকর্ড গড়লেন মেসি কালিয়াকৈরে বৃষ্টির পানিতে প্লাবিত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, যানবাহন চলাচলে ধীরগতি গোপালগঞ্জে ওভারটেক করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষ: প্রাণ হারালেন ১, আহত ৩০

গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রনি, সাধারণ সম্পাদক বাঁধন

শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ :
গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচন আজ ১৬ মে (শনিবার) বিপুল উৎসাহ-উদ্দীপনা ও প্রচণ্ড প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। দিনভর টানটান উত্তেজনার পর ভোটের ফলাফল ঘোষণা করা হয়।

এবারের নির্বাচনে সভাপতি পদে বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১’ টিভির সাংবাদিক আজিজুর রহমান রনি নির্বাচিত হয়েছেন, তার নিকট তম প্রতিদ্বন্দ্বী ছিলেন এনটিভির সাংবাদিক আরিফুজ্জামান আরিফ এবং সাধারণ সম্পাদক পদে দেশ টিভির সাংবাদিক জাবেরুল ইসলাম বাঁধন নির্বাচিত হয়েছেন তার নিকট তম প্রতিদ্বন্দ্বী ছিলেন এস টিভির সাংবাদিক কাজী মাহমুদ।

এর আগে, সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে কেন্দ্রে উপস্থিত হন। সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচনকে কেন্দ্র করে দিনভর সাংবাদিকদের মাঝে এক উৎসবমুখর আমেজ বিরাজ করে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে জয়লাভের পর নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

নবনির্বাচিত কমিটি জেলায় কর্মরত টেলিভিশন সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন এবং ঐক্য বজায় রাখতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: