রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

শিরোনাম
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চৌদ্দগ্রাম শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মেঘনার ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে: দ্রুত শুরু হচ্ছে জরুরি কাজ – পানিসম্পদ মন্ত্রী তারেক রহমান তার প্রত্যেকটি প্রতিশ্রুতি বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছেন – খায়ের ভূঁইয়া নড়াইলে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন গাজীপুরে টিসিবির ট্রাকসেল কার্যক্রম: সাধারণ মানুষের আগ্রহ বাড়ছে মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল, জরুরি ভাঙ্গন প্রতিরোধের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর বেহেশতের কার্ড কিনলে ঠকে যেতেন নগদে : এমপি আবুল খায়ের “মুন্সীগঞ্জ জেলা ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ তিনজন গ্রেফতার” ভারতে চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন মেহেরপুরে ছাত্রলীগের পোস্টার লাগানোর ভিডিও ভাইরাল

নড়াইলে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন

স্টাফ করসপন্ডেন্ট নড়াইল :
নড়াইলের লোহাগড়া উপজেলার ৬ নং জয়পুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কৃষ্ণপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৭ মে) বিকেল ৪ টার দিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় উপজেলার ৬ নং জয়পুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে ৭৫০ মিটার কৃষ্ণপুর খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু ।

উপজেলা প্রশাসনের বাস্তবায়নে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সুস্মিতা সাহা, নড়াইল জেলা পরিষদ প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান আলেক, উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি মো. হেমায়েত হোসেন, পৌর বিএনপির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মোল্যা নজরুল ইসলাম, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম হায়াতুজ্জামান, বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগড়া উপজেলা শাখার আমির মাওলানা হাদিউজ্জামান, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা কর্মপরিষদ সদস্য মো. জামিরুল হক টুটুলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ।

এ সময় প্রধান অতিথি নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু বলেন, খাল পুনঃ খননের কারণে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সমস্যা অনেকাংশে কমে আসবে এবং কৃষিকাজে ইতিবাচক পরিবর্তন ঘটবে। স্থানীয় বাসিন্দারা এ প্রকল্পটিকে সময়োপযোগী ও জনকল্যাণমূলক পদক্ষেপ হিসেবে প্রশংসা করেন।

এছাড়াও বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার ২ নং লাহুড়িয়া ইউনিয়নে ১ হাজার ১০০ মিটার লাহুড়িয়া খাল পুনঃখননের কার্যক্রমের উদ্বোধন করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু ।

উপজেলার জয়পুর ইউনিয়নে ৭৫০ মিটার কৃষ্ণপুর খাল ও লাহুড়িয়া ইউনিয়নে ১ হাজার ১০০ মিটার লাহুড়িয়া খাল মোট ১ হাজার ৮৫০ মিটার খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। খাল পুনঃখননের ব্যয় ধরা হয়েছে ১ কেটি ১৩ লাখ ৩৩ হাজার ৬২৯ টাকা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: