সোমবার, ১৮ মে ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

শিরোনাম
প্রভাবশালীর দখলে খাল: গোপালগঞ্জে ৫ বিলের পানি নিষ্কাশন বন্ধ, চরম বিপাকে কৃষকরা একজন পরিচ্ছন্নতাকর্মী দিয়ে চলছে ফুলবাড়ীর ৫০ শয্যার হাসপাতাল উজিরপুরে গ্রাম আদালতের সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নড়াইলে পিকআপ ও লাটার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, আহত ৪ এদেশে আর কখনও আ’লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না- হাসনাত আবদুল্লাহ মুন্সীগঞ্জ জেলা কারাগারে কারা লাইব্রেরীর উদ্বোধন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চৌদ্দগ্রাম শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মেঘনার ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে: দ্রুত শুরু হচ্ছে জরুরি কাজ – পানিসম্পদ মন্ত্রী তারেক রহমান তার প্রত্যেকটি প্রতিশ্রুতি বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছেন – খায়ের ভূঁইয়া নড়াইলে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন

একজন পরিচ্ছন্নতাকর্মী দিয়ে চলছে ফুলবাড়ীর ৫০ শয্যার হাসপাতাল

অমর গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
পরিচ্ছন্নতা কর্মীর অভাবে দিনাজপুরের ফুলবাড়ী ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি প্রয়োজনীয় পরিচ্ছন্নতার মাধ্যমে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা যাচ্ছে না। ৫জন পরিচ্ছন্নকর্মীর মধ্যে কর্মরত রয়েছেন দুইজন। এরমধ্যে একজন অসুস্থ হয়ে মেডিকেলে চিকিৎসাধিন থাকায় একজন দিয়েই চলছে বিশাল প্রতিষ্ঠানটির পরিচ্ছন্নতার কাজ।

জানা যায়, ৫০ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন পরিচ্ছন্নকর্মীর পদ রয়েছে। এরমধ্যে গত ৬ মাস মাস আগে ৩ জনের পদশূন্য হয়ে যায়। কর্মরত ২ জনের মধ্যে বাসন্তী বাঁশফোড় নামের একজন পরিচ্ছন্নকর্মী গত ১৫ এপ্রিল অসুস্থ হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। ফলে কর্মরত রয়েছেন গীতা বাঁশফোড় নামের একমাত্র পরিচ্ছন্নকর্মী। এ কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির প্রয়োজনীয় পরিচ্ছন্নতার মাধ্যমে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে হিমশিম খেতে হচ্ছে তাকে।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ৬ মাস থেকে ৩ জন পরিচ্ছন্নকর্মীর পদশূন্য থাকার পরও ২ জন পরিচ্ছন্নকর্মী দিয়েই স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নতার মাধ্যমে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা হচ্ছিল। এরমধ্যে বাস্তন্তী বাঁশফোড় নামের একজন পরিচ্ছন্নকর্মী অসুস্থ হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপালের চিকিৎসাধিন থাকায় গীতা বাঁশফোড় নামের কর্মরত একজন পরিচ্ছন্নকর্মীকেই সামলাতে হচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্সটির পরিচ্ছন্নতার মাধ্যমে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার কাজ। তবে অসুস্থ বাসন্তী বাঁশফোড়ও তার পরিবর্তে অন্য একজনকে দিয়ে পরিচ্ছন্নতার কাজ করিয়ে নিচ্ছেন।

কর্মরত একমাত্র পরিচ্ছন্নতাকর্মী গীতা বাঁশফোড় বলেন, এত বড় হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ একই করতে গিয়ে এখন যেন তিনিও অসুস্থ হয়ে পড়ছেন। সকাল থেকে কর্মকর্তাদের অফিস কক্ষের ল্যাট্রিন, বাথরুমসহ, ওয়ার্ডগুলোর ল্যাট্রিন ও বাথরুম পরিষ্কার করতে করতে দুপুর গড়িয়ে যায়। এরপরও রয়েছে পুরো স্বাস্থ্য কমপ্লেক্সের সবগুলো বিল্ডিংয়ের ঝাড় ঝাটার মাধ্যমে পরিষ্কার করার কাজ। এই কাজগুলো করতেই ছুটির ঘণ্টা পড়ে যায়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান বলেন, ৬ মাস থেকে ৩ জন পরিচ্ছন্নকর্মীর পদশূন্য থাকায় স্বাস্থ্য কমপ্লেক্সটির পরিস্কার পরিচ্ছন্নতার মাধ্যমে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে বাধ্য হয়ে বাহির থেকে লোক এনে কাজ করিয়ে নিতে হচ্ছে। এতে ব্যক্তিগতভাবে অর্থ ব্যয় করতে হচ্ছে। তবে অসুস্থ পরিচ্ছন্নকর্মী বাসন্তী বাঁশফোড় সে একজন লোক দিয়েছে, যে তার পরিবর্তে পরিচ্ছন্নতার কাজগুলো করে দিচ্ছে। সে লোক না দিলে বেকায়দায় পড়তে হতো। তবে শূন্য পদে লোক দেওয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। লোক পাওয়া গেছে বিরাজমান সমস্যাগুলো সমাধান হয়ে যাবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: