বুধবার, ২০ মে ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম
সরকারি দাম ৩৬ টাকা, হাটে ধান বিক্রি ২৪-২৮ টাকায় — ফুলবাড়ীর কৃষকের মাথায় লোকসানের বোঝা নড়াইলে অভ্যন্তরীণ বোরো ধান, চাল ও গম সংগ্রহ অভিযানের উদ্বোধন মানিকগঞ্জে মেধা ও যোগ্যতায় পুলিশের চাকরি পেলেন ৩১ জন শ্রীনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ৮ আসামী গ্রেফতার চৌদ্দগ্রামে ৩ দিনব্যাপী ভুমিসেবা মেলা-২০২৬ উদ্ভোধন কালিয়াকৈরে ভূমি সেবা মেলার উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা মির্জা আব্বাসকে দেখতে মালয়েশিয়ার হাসপাতালে জামায়াত সেক্রেটারি আইএলও ও চীনা নির্মাণ প্রতিষ্ঠানের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর বৈঠক প্রভাবশালীর দখলে খাল: গোপালগঞ্জে ৫ বিলের পানি নিষ্কাশন বন্ধ, চরম বিপাকে কৃষকরা একজন পরিচ্ছন্নতাকর্মী দিয়ে চলছে ফুলবাড়ীর ৫০ শয্যার হাসপাতাল

কালিয়াকৈরে ভূমি সেবা মেলার উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা

কেরামত আলী, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ “এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ভূমিসেবা মেলা ২০২৬ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন, জনসচেতনতা মূলক সভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়। র‍্যালীটি উপজেলা ভূমি অফিস থেকে শুরু করে ঢাকা- টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহরিয়ার এর সভাপতিত্বে উদ্বোধন ও জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর -১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান। এ সময় বক্তব্য রাখেন উপজেলা সাব- রেজিস্ট্রার কর্মকর্তা কামরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সহ – সভাপতি মিজানুর রহমান শেলী, কালিয়াকৈর পৌর শ্রমিকদলের প্রতিষ্ঠাতা সভাপতি এ কে আজাদ, গাজীপুর জেলা জার্সাস এর আহবায়ক শাহ- এরশাদ ফকির, কালিয়াকৈর পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেন, শ্রীফলতলী ভূমি কর্মকর্তা মহানন্দা বর্মন, সফিপুর ভূমি কর্মকর্তা আব্দুল জব্বার, উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা- কর্মচারী, সাংবাদিক , দলিল লেখক, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ প্রমুখ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: