বুধবার, ২০ মে ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী :
১৯মে/২৬ শতভাগ মেধা, যোগ্যতা, স্বচ্ছতা ও নিরপেক্ষতার ভিত্তিতে মানিকগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে প্রাথমিকভাবে নিয়োগ পেয়েছেন ৩১ জন প্রার্থী।
সোমবার সকালে মানিকগঞ্জ পুলিশ লাইন্স ড্রিল সেডে নিয়োগ কার্যক্রমে সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের পরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা গ্রহণ শেষে বিকেলে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম প্রার্থীদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রমে ২৬ জনকে চূড়ান্তভাবে উত্তীর্ণ এবং ৫ জনকে অপেক্ষমান তালিকায় ঘোষণা করেন।
এসময় মাত্র ১৪৬ টাকায় পুলিশের চাকরি পাওয়ায় অনেক উত্তীর্ণ প্রার্থী আবেগাপ্লুত ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে তারা তাদের অনুভূতি প্রকাশ করেন।
পুলিশ সুপার তাঁর বক্তব্যে উত্তীর্ণদের অভিনন্দন জানিয়ে বলেন, প্রশিক্ষণ শেষে দেশপ্রেম, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে জনগণের সেবায় আত্মনিয়োগ করতে হবে। এ সময় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যসহ মানিকগঞ্জ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।