বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

শিরোনাম
মিল্কভিটা চেয়ারম্যান শাতিল ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে অর্থ লোপাটের অভিযোগ সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন অনুষ্ঠিত গোপালগঞ্জে কোটালীপাড়ায় ১৬৪ পিস নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রবাসীদের জরুরি নির্দেশনা দিলো কাতার, না মানলে শাস্তি শনিবার খুলনা বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্যজোট প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে এক ম্যাচে যত রেকর্ড গড়লেন মেসি কালিয়াকৈরে বৃষ্টির পানিতে প্লাবিত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, যানবাহন চলাচলে ধীরগতি গোপালগঞ্জে ওভারটেক করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষ: প্রাণ হারালেন ১, আহত ৩০

নড়াইলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত

স্টাফ করসপন্ডেন্ট নড়াইল :
“অগ্নিযোদ্ধাদের একটাই পন, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় নড়াইলের লোহাগড়ায় তিন দিনব্যাপী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২৬ উপলক্ষে এক আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) সকাল সাড়ে ১০ টার দিকে লোহাগড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মোঃ সোহাগউজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার। লোহাগড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ফায়ার ফাইটার মো. আইয়ুব শেখের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম হায়াতুজ্জামান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন প্রমুখ। এছাড়াও লোহাগড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন লিডার মো. মাসুদ পারভেজ, সিনিয়র ফায়ার ফাইটার মো. মিজানুর রহমান, মো. এমদাদুল আলম,মো. আশরাফুল ইসলামসহ রেড ক্রিসেন্টের সদস্যরা, সাংবাদিক ও স্কাউটস সদস্যরা উপস্থিত ছিলেন।  এর আগে সকাল ১০ টায় লোহাগড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন চত্বর থেকে একটি র‍্যালী বের হয়। র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: