বুধবার, ২০ মে ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

শিরোনাম
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় চৌদ্দগ্রামে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন নড়াইলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত গোপালগঞ্জ সরকারি কলেজে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন পদ্মা-তিস্তা ব্যারেজ নির্মাণে হাত দিচ্ছে বর্তমান সরকার: গাজীপুরে প্রধানমন্ত্রী এবার ওটিটিতে আসছে সিয়ামের ‘রাক্ষস’ মধ্যপ্রাচ্যে অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান চীনের প্রেসিডেন্টের কমল স্বর্ণের দাম, ভরি কত? রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি জামায়াত আমিরের হজযাত্রীদের সরাসরি রোদ এড়িয়ে চলার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ :
“অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” প্রতিপাদ্যকে সামনে রেখে ২০ মে (বুধবার) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম, পিপিএম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপসহকারী পরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মুন্সীগঞ্জ মুহাম্মদ সফিকুল ইসলাম, পিএফএম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রেজাউল করিম, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জনাব আতিকুর রহমান টিপু, প্রেসক্লাবের সম্পাদক জনাব গুলজার হোসেন, অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা অগ্নিকাণ্ড, ভূমিকম্প ও বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স শুধু অগ্নিনির্বাপণেই নয়, যেকোনো দুর্যোগে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ সময় বক্তারা নিরাপদ সমাজ গঠনে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং জরুরি পরিস্থিতিতে ফায়ার সার্ভিসের নির্দেশনা মেনে চলার পরামর্শ প্রদান করেন। এরপর র‌্যালি, মহড়া ও সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান সমাপ্ত হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: