বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

শিরোনাম
নড়াইলের লোহাগড়ায় অভিভাবক/মা সমাবেশ অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে “ভূমিসেবা মেলা ২০২৬”-এর সেমিনার ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত চৌদ্দগ্রামে পিকআপভর্তি ভারতীয় শাড়ি ও মাদকসহ আটক-৪ গৌরনদীর এসিল্যান্ড মেহেদী হাসান ভূমি ব্যবস্থাপনার এক নতুন মাইলফলক, শুরু করেছেন “এসিল্যান্ডের জবাব” নামক গণশুনানি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় চৌদ্দগ্রামে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন নড়াইলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত গোপালগঞ্জ সরকারি কলেজে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন পদ্মা-তিস্তা ব্যারেজ নির্মাণে হাত দিচ্ছে বর্তমান সরকার: গাজীপুরে প্রধানমন্ত্রী এবার ওটিটিতে আসছে সিয়ামের ‘রাক্ষস’

মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে “ভূমিসেবা মেলা ২০২৬”-এর সেমিনার ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

মুহাম্মদ নুরুন্ন্বী মুন্না, স্টাফ রিপোটার, মুন্সীগঞ্জ :
২১ মে ২০২৬ (বৃহস্পতিবার) মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে “ভূমিসেবা মেলা ২০২৬”-এর সেমিনার ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ কামরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম, পিপিএম।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, উপজেলা নির্বাহী অফিসার, মুন্সীগঞ্জ সদর জনাব মোঃ মাসুদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি), মুন্সীগঞ্জ সদর জনাব মারজানা আক্তার, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জনাব আতিকুর রহমান টিপু ও সাধারণ সম্পাদক জনাব গুলজার হোসেন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সেবাপ্রার্থীরা।

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জ জেলায় ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত “ভূমি সেবা মেলা-২০২৬” অনুষ্ঠিত হয়। ভূমিসেবা মেলার সেমিনারে বক্তারা ভূমিসেবা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং সকল পর্যায়ের নাগরিকের মাঝে ভূমিসেবার বিভিন্ন কার্যক্রম পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন। বক্তারা উল্লেখ করেন, বর্তমান সরকার ই-ভূমিসেবার আওতায় অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারির আবেদন, ডাকযোগে মৌজাম্যাপ ও সার্টিফায়েড খতিয়ান প্রাপ্তিসহ বিভিন্ন সেবা সহজলভ্য করেছে। পাশাপাশি অনলাইনে সকল ধরনের পেমেন্ট ব্যবস্থাও চালু রয়েছে। ফলে একজন নাগরিক এখন ঘরে বসেই প্রয়োজনীয় ভূমিসেবা গ্রহণ করতে পারছেন। বক্তারা আরও বলেন, ভূমিসেবাকে সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে সরকারের গৃহীত বিভিন্ন ডিজিটাল উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ সময় তারা জনগণকে ই-ভূমিসেবা গ্রহণে আরও উৎসাহিত করেন। সেমিনার শেষে ভূমি সেবা মেলার কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া সেবাগ্রহীতাদের হাতে চেক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: