বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

শিরোনাম
মিল্কভিটা চেয়ারম্যান শাতিল ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে অর্থ লোপাটের অভিযোগ সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন অনুষ্ঠিত গোপালগঞ্জে কোটালীপাড়ায় ১৬৪ পিস নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রবাসীদের জরুরি নির্দেশনা দিলো কাতার, না মানলে শাস্তি শনিবার খুলনা বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্যজোট প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে এক ম্যাচে যত রেকর্ড গড়লেন মেসি কালিয়াকৈরে বৃষ্টির পানিতে প্লাবিত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, যানবাহন চলাচলে ধীরগতি গোপালগঞ্জে ওভারটেক করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষ: প্রাণ হারালেন ১, আহত ৩০

নড়াইলের লোহাগড়ায় অভিভাবক/মা সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ করসপন্ডেন্ট নড়াইল :
নড়াইলের লোহাগড়া উপজেলা শিক্ষা প্রতিষ্ঠানসমূহে অভিভাবক/মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১ টার দিকে লোহাগড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত। লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। স্বাগত বক্তব্য দেন লোহাগড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা পারভীন।

লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য দেন নড়াইল জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো. বদিউজ্জামান, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জামালউদ্দীন, সাবেক জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. ওয়ালিয়ার রহমান, লোহাগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে রোমানা, বাবা অভিভাবক সৈয়দ শিওন সাঈফ, মা অভিভাবক সাজিয়া আমিন, লোহাগড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী তাসনিয়া তানহা, লোহাগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী কাজী নেওয়াজুল ইসলাম প্রমুখ।

এছাড়াও লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সুস্মিতা সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন,
লোহাগড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও লোহাগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: