শুক্রবার, ২২ মে ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

শিরোনাম
শিশু রা‌মিসা‌কে উৎসর্গিকৃত ক‌বিতা প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে: বিমানবন্দর থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার গৌরনদীর এসিল্যান্ড মেহেদী হাসান ভূমি ব্যবস্থাপনার এক নতুন মাইলফলক শুরু করেছেন “এসিল্যান্ডের জবাব” নামক গণশুনানি নড়াইলে মসজিদের চাল আদায় ও কমিটি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১২ ধনবাড়ীতে পুন:খাল খনন পরিদর্শন ইউএনও’র মুন্সীগঞ্জে পুকুরে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু অভিজ্ঞদের বাদ দিয়েই ইল্যাংন্ড বিশ্বকাপ দল ঘোষণা ‘টিকটক বউ’ প্রথম দেখাতেই ভালো লাগা বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েন, শক্তি প্রদর্শনে রাশিয়ার বড় মহড়া নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, প্রতিবাদে এনসিপির বিক্ষোভ

নড়াইলে মসজিদের চাল আদায় ও কমিটি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১২

স্টাফ করসপন্ডেন্ট নড়াইল :
নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নের সিঙ্গিয়া ব্যবসায়ীপাড়া জামে মসজিদের কমিটি গঠন এবং সাপ্তাহিক চাল আদায়ের টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২২ মে) সকালে এই তীব্র সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১২ জন মারাত্মকভাবে আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিঙ্গিয়া ব্যবসায়ীপাড়া জামে মসজিদের নতুন কমিটি গঠন এবং মসজিদের জন্য বাড়ি বাড়ি থেকে সংগ্রহ করা সাপ্তাহিক চাল বিক্রির টাকা আদায় নিয়ে স্থানীয় আকরাম মোল্যা ও জিল্লুর রহমান সিকদারের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার সকালে এই চাল আদায়ের হিসাব ও কমিটি সংক্রান্ত বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা চরম উত্তেজনায় রূপ নেয় এবং উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা, ঢাল ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।সংঘর্ষে আকরাম মোল্যা, আশিকুর রহমান, জিল্লুর রহমান সিকদার, কাওসার সিকদারসহ অন্তত ১২ জন রক্তাক্ত জখম হন।

নড়াইল সদর থানা পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: