মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

শিরোনাম
ধনবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত অভিযানে মিলল ১১০০ ইয়াবা ও ২ কেজি গাঁজা; মোটরসাইকেল চুর বাগ বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন মানিকগঞ্জের দৌলতপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু লক্ষ্মীপুরে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে মামলা যানজট নিরসনে চৌদ্দগ্রাম বাজারে উচ্ছেদ অভিযান অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল উপজেলা প্রশাসন গোপালগঞ্জে তারেক রহমানের সংক্ষিপ্ত যাত্রাবিরতি: এমপি সেলিমুজ্জামানকে বাসে ডেকে নিয়ে আলোচনা পরিকল্পিত পরিবার ও মানসম্মত স্বাস্থ্যসেবার মাধ্যমে এসডিজি অর্জনে সমন্বিত উদ্যোগের আহ্বান মধুমতি নদীতে ভেসে উঠল অর্ধগলিত মরদেহ, পরিচয় শনাক্তে পুলিশের জোর তৎপরতা মানিকগঞ্জ চাঞ্চল্যকর হিরন হত্যা মামলার রায় ২৮ জুলাই

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৭৩২ শিশু।

শুক্রবার (২৯ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৪৮৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯০ শিশু।

সব মিলিয়ে চলতি সময়ে হাম ও হামের উপসর্গে মোট ৫৭৫ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: