বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

শিরোনাম
মিল্কভিটা চেয়ারম্যান শাতিল ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে অর্থ লোপাটের অভিযোগ সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন অনুষ্ঠিত গোপালগঞ্জে কোটালীপাড়ায় ১৬৪ পিস নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রবাসীদের জরুরি নির্দেশনা দিলো কাতার, না মানলে শাস্তি শনিবার খুলনা বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্যজোট প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে এক ম্যাচে যত রেকর্ড গড়লেন মেসি কালিয়াকৈরে বৃষ্টির পানিতে প্লাবিত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, যানবাহন চলাচলে ধীরগতি গোপালগঞ্জে ওভারটেক করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষ: প্রাণ হারালেন ১, আহত ৩০

রিকাবীবাজারে পুনঃ খাল খনন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ জেলার মিরকাদিম পৌরসভার অন্তর্গত রিকাবীবাজার এলাকায় চলমান পুনঃ খাল খনন কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

শনিবার (৩০ মে) এ সময় মিরকাদিম পৌরসভার প্রশাসক মোঃ মাসুদুর রহমান, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক পুনঃ খাল খনন কার্যক্রমের সার্বিক অগ্রগতি, কাজের গুণগত মান এবং নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন কার্যক্রম সরেজমিনে পর্যালোচনা করেন। তিনি প্রকল্প বাস্তবায়নের প্রতিটি ধাপে স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানসম্মত কাজ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া স্থানীয় জনগণ যাতে দ্রুত এই প্রকল্পের প্রত্যাশিত সুফল ভোগ করতে পারে, সে লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। জেলা প্রশাসক জলাবদ্ধতা নিরসন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নগর অবকাঠামোর উন্নয়নে এ ধরনের কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: