বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

শিরোনাম
মিল্কভিটা চেয়ারম্যান শাতিল ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে অর্থ লোপাটের অভিযোগ সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন অনুষ্ঠিত গোপালগঞ্জে কোটালীপাড়ায় ১৬৪ পিস নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রবাসীদের জরুরি নির্দেশনা দিলো কাতার, না মানলে শাস্তি শনিবার খুলনা বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্যজোট প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে এক ম্যাচে যত রেকর্ড গড়লেন মেসি কালিয়াকৈরে বৃষ্টির পানিতে প্লাবিত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, যানবাহন চলাচলে ধীরগতি গোপালগঞ্জে ওভারটেক করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষ: প্রাণ হারালেন ১, আহত ৩০

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ২শ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১ জুন ২০২৬) বিকেল ৩টা ১০ মিনিটে পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এসআই রাশেদ মুন্সীর নেতৃত্বে একটি দল মুন্সীগঞ্জ সদর থানার টরকী দক্ষিণকান্দী এলাকায় অভিযান চালায়। এ সময় আলমগীর মুন্না মৃধার বসতবাড়ির সামনের পাকা রাস্তা থেকে চারজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন আলমগীর মুন্না মৃধা (৫০), আকাশ মিয়া (২৮), তপু মিঝি (৩৬) ও সুমন মিঝি (২৯)। তাদের সবার বাড়ি মুন্সীগঞ্জ জেলার টরকী এলাকায়।

অভিযানকালে তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছে ডিবি পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত ইয়াবা ও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। জেলা পুলিশ মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত রাখবে বলেও জানানো হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: