বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম
মিল্কভিটা চেয়ারম্যান শাতিল ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে অর্থ লোপাটের অভিযোগ সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন অনুষ্ঠিত গোপালগঞ্জে কোটালীপাড়ায় ১৬৪ পিস নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রবাসীদের জরুরি নির্দেশনা দিলো কাতার, না মানলে শাস্তি শনিবার খুলনা বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্যজোট প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে এক ম্যাচে যত রেকর্ড গড়লেন মেসি কালিয়াকৈরে বৃষ্টির পানিতে প্লাবিত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, যানবাহন চলাচলে ধীরগতি গোপালগঞ্জে ওভারটেক করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষ: প্রাণ হারালেন ১, আহত ৩০

কক্সবাজার থেকে এনে গোপালগঞ্জে পাইকারি বিক্রি, সাড়ে ৪ হাজার ইয়াবাসহ তরুণী গ্রেফতার

শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ :
গোপালগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ বৃষ্টি মন্ডল (১৯) নামের এক তরুণী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রবিবার (৩১ মে) রাতে সদর উপজেলার ভেন্নাবাড়ি গ্রাম থেকে তাকে হাতেনাতে আটক করা হয়। আটক বৃষ্টি ওই গ্রামের অশোক মন্ডলের মেয়ে।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে উত্তর ভেন্নাবাড়ি গ্রামের গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের পাশে একটি বন্ধ কাঁচামালের দোকানের সামনে অভিযান চালানো হয়। এ সময় তল্লাশি চালিয়ে বৃষ্টি মন্ডলের কাছ থেকে ৪ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গোপালগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় মালো ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত বৃষ্টি মন্ডল স্বীকার করেছে যে, সে ও তার আপন বোন সীমা মন্ডল দীর্ঘ দিন ধরে এই চক্রের সাথে জড়িত। তারা কক্সবাজারের টেকনাফ সীমান্ত থেকে কম দামে ইয়াবার চালান সংগ্রহ করে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় পাইকারি মূল্যে বিক্রি করে আসছিল।

ডিবি পুলিশ আরও জানায়, এই মাদক সিন্ডিকেটের সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আটক বৃষ্টি মন্ডলের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: