বুধবার, ০৩ Jun ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ : বুধবার ( ০৩ জুন ২০২৬) মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নের সম্ভু হালদারকান্দি এলাকায় পদ্মা নদীর শাখা নদীর বাম তীরে চলমান নদীভাঙন পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন মুন্সীগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ কামরুজ্জামান এবং মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
এ সময় আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ আখলাক উল জামিল, মুন্সীগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব মারজানা আক্তার, সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকাবাসী।
পরিদর্শনকালে তাঁরা নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ এলাকাসমূহ সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় জেলা প্রশাসক ও মাননীয় সংসদ সদস্য ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং আপদকালীন কাজ দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
তাঁরা জানান, সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিতকরণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। নদীভাঙন পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় কারিগরি ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।
এ সময় স্থানীয় জনগণের জানমাল ও বসতভিটা রক্ষায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে তাঁরা আশ্বস্ত করেন। পাশাপাশি নদীভাঙন পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করে প্রয়োজন অনুযায়ী দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান।