শুক্রবার, ০৫ Jun ২০২৬, ১০:০০ অপরাহ্ন

নড়াইলের কালিয়ায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ করসপন্ডেন্ট নড়াইল: নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় গলায় ফাঁস লাগানো অবস্থায় মো. সিয়াম শেখ (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৫ জুন) সকালে উপজেলার নড়াগতী থানার দক্ষিণ যোগানিয়া গ্রামে ওই যুবকের নিজ বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। সে ওই গ্রামের বাবুল শেখের ছেলে।

স্বজন সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে পরিবারের সদস্যরা সিয়াম শেখ নামে ওই যুবককে তার নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় গামছা পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে নড়াগাতী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় সিয়ামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠায়। তবে সিয়াম
কি কারণে আত্নহত্যা করেছে তা জানা যায়নি। পুলিশ সিয়ামের মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত করছে।

নড়াগাতী থানার ওসি আব্দুর রহিম বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: