শুক্রবার, ০৫ Jun ২০২৬, ১০:১১ অপরাহ্ন

নড়াইলে ঘুড়ি উড়ানোকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ১০

স্টাফ করসপন্ডেন্ট নড়াইল: নড়াইলের লোহাগড়ায় ঘুড়ি উড়ানোকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছ।

বৃহস্পতিবার (৪ জুন) রাত ১২ টার দিকে উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে মোল্যা গ্রুপ ও মুন্সি গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়। লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

সংঘর্ষে উভয় পক্ষের আহত ব্যক্তিরা হচ্ছেন- মুন্সি গ্রুপের মিজানুর মুন্সি (৫০), ইজাজুল মুন্সি (৩৮), আজিজুল মুন্সি (৪২), হানিফ সরদার (৩৫), খাজা সরকার (৬০) ও আজাদ সরদার। এবং মোল্যা গ্রুপের রবিউল ইসলাম (৩৫), বাচ্চু মোল্যা (৫০), রাফেজা বেগম (৫৫) ও সাইদুর সরদার (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে ঘুড়ি উড়ানোকে কেন্দ্র করে মোল্যা গ্রুপ ও মুন্সি গ্রুপের মধ্যে এক সপ্তাহ ধরে দ্বন্দ্ব চলে আসছে। এ দ্বন্দ্বের জেরে বৃহস্পতিবার রাত ১২ দিকে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুই গ্রুপের অন্তত ১০ জন আহত হওয়ার পাশাপাশি বেশ কয়েকটি বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। ওই এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: