সোমবার, ০৮ Jun ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ :
আজ ০৭ জুন ২০২৬ (রবিবার) টংগিবাড়ী উপজেলার কান্দাবাড়ি এলাকার নদীর তীরে চলমান নদীভাঙন পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
এসময় আরও উপস্থিত ছিলেন টংগিবাড়ী উপজেলার নির্বাহী অফিসার জনাব তাহমিনা আক্তার, স্থানীয় জনপ্রতিনিধিগণ এবং এলাকাবাসী।
পরিদর্শনকালে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ এলাকাসমূহ সরেজমিনে পর্যবেক্ষণ করা হয় এবং স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন।
এসময় নদীভাঙন পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় কারিগরি ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করার উদ্যোগ গ্রহণ করা হয়। পাশাপাশি নদীভাঙন পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করে প্রয়োজন অনুযায়ী দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করার বিষয়েও উদ্যোগ গ্রহণ করা হয়।