সোমবার, ০৮ Jun ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম
ইরানের নতুন সর্বোচ্চ নেতার মধ্যে সাহসিকতা রয়েছে: ট্রাম্প বাজেট অধিবেশন শুরু, বাজেট প্রস্তাব ১১ জুন নড়াইলে বজ্রপাতে মৃত্যু ২ কালিগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি চৌদ্দগ্রাম নবাগত ইউএনও কে শুভেচ্ছা জানান উপজেলা ও পৌরসভা শ্রমিকদলের নেতৃত্ববৃন্দ দৌলতপুরে আলোচিত জোড়া হত্যা মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার কোটালীপাড়ায় ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার টংগিবাড়ীর কান্দাবাড়িতে নদীভাঙন এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক নুরমহল আশরাফী বাংলাদেশে পূর্ণাঙ্গ ৫জি সেবা চালুর নির্ভরতা সম্পর্কে যা জানা গেলো দিনের বেলায় নেমে আসবে অন্ধকার, আসছে পূর্ণ সূর্যগ্রহণ

দৌলতপুরে আলোচিত জোড়া হত্যা মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার

মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী : মানিকগঞ্জের, দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের আলোচিত ভাবি-ভাতিজা হত্যা মামলার পলাতক আসামি মো. সবুজ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে সাভার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার। তিনি জানান, গ্রেপ্তারকৃত সবুজ একই এলাকার মো. পিন্টুর ছেলে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ মে রাতে কাচারীপাড়া গ্রামে পূর্বপরিকল্পিতভাবে আমেনা খাতুন (৩২) ও তার ১৫ মাস বয়সী ছেলে আসলাম হোসেন আসাদকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। একই ঘটনায় আহত হন আমেনার স্বামী আব্দুস সালাম মোল্লা।

এ ঘটনায় নিহতের মা মিনা খাতুন বাদী হয়ে দৌলতপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি ইউসুফ মোল্লা ও তার ভাগ্নে সুমন হোসেনকে এর আগে ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তে উঠে আসে, ঈদের কয়েকদিন আগে সাভারে বসে ইউসুফ, সুমন ও সবুজ মিলে হত্যাকাণ্ডের পরিকল্পনা করে। হত্যায় ব্যবহৃত একটি হাতুড়ি সবুজ কিনে এনে দেয় বলেও জানিয়েছে পুলিশ।

​দৌলতপুর থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার সরকার জানান এই জোড়া খুনের মামলার প্রধান ১ নং আসামি ইউসুফ আলী ও ৩ নং আসামি ভাগ্নে সুমনকে আগেই গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এই হত্যার সাথে সরাসরি জড়িত পরিকল্পনা কারী ও হত্যার সাথে জড়িত ২ নং আসামিকে সাভার রেডিও কোলনী থেকে ৭ জুন গ্রেফতার করা হয়। তার জবানবন্দিতে তার দোষ স্বীকার করেছেন । জবানবন্দী শেষে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: