সোমবার, ০৮ Jun ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম
ইরানের নতুন সর্বোচ্চ নেতার মধ্যে সাহসিকতা রয়েছে: ট্রাম্প বাজেট অধিবেশন শুরু, বাজেট প্রস্তাব ১১ জুন নড়াইলে বজ্রপাতে মৃত্যু ২ কালিগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি চৌদ্দগ্রাম নবাগত ইউএনও কে শুভেচ্ছা জানান উপজেলা ও পৌরসভা শ্রমিকদলের নেতৃত্ববৃন্দ দৌলতপুরে আলোচিত জোড়া হত্যা মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার কোটালীপাড়ায় ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার টংগিবাড়ীর কান্দাবাড়িতে নদীভাঙন এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক নুরমহল আশরাফী বাংলাদেশে পূর্ণাঙ্গ ৫জি সেবা চালুর নির্ভরতা সম্পর্কে যা জানা গেলো দিনের বেলায় নেমে আসবে অন্ধকার, আসছে পূর্ণ সূর্যগ্রহণ

নড়াইলে বজ্রপাতে মৃত্যু ২

স্টাফ করসপন্ডেন্ট নড়াইল: নড়াইলের লোহাগড়ায় মাঠে গরুকে পানি খাওয়াতে গিয়ে বজ্রপাতে মো. টিটুল খান (৪৫) নামে এক কৃষক এবং বিলে মাছ ধরতে গিয়ে বাবুল বিশ্বাস (৪০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (৬ জুন) বিকেলে লোহাগড়া উপজেলার ৩ নং শালনগর ইউনিয়নের শালনগর গ্রামে এবং একই উপজেলার ১ নং নলদী ইউনিয়নের মতিনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত মো. টিটুল খান শালনগর গ্রামের মতিয়ার খানের ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন। অপর মৃত ব্যক্তি নলদী ইউনিয়নের মতিনগর গ্রামের বিল্লাল বিশ্বাসের ছেলে বাবুল বিশ্বাস।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে শালনগর গ্রামের বাসিন্দা টিটুল খান বাড়ির অদূরে মাঠে থাকা নিজের গরুকে পানি খাওয়াতে যান। এসময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রপাত শুরু হয়। একটি তীব্র বজ্রাঘাত সরাসরি টিটুল খানেরব ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপর দিকে একই সময়ে উপজেলার নলদী ইউনিয়নের মতিনগর গ্রামের বাবুল বিশ্বাস ও শহিদ স্থানীয় ইছামতি বিলে মাছ ধরতে যান। মাছ ধরা অবস্থায় হঠাৎ বজ্রপাতে বাবুল গুরুতর আহত হন। এ সময় তার সঙ্গে থাকা শহীদ স্থানীয়দের জানালে আহত বাবুলকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে দ্বায়িত্বরত চিকিৎসক বাবুল বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: