সোমবার, ০৮ Jun ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

শিরোনাম
বটগাছের ছায়ায় ২০০ বছরের রতডাঙ্গা হাট নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ কৃতিত্ব অর্জনকারী খেলোয়াড়দের সংবর্ধনা দিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক লক্ষ্মীপুরে খাল খননের মাটি দিয়ে তৈরি হচ্ছে রাস্তা, স্বস্তিতে হাজারো কৃষক নড়াইলে ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিংয়ে তরুণদের প্রশিক্ষণ ইরানের নতুন সর্বোচ্চ নেতার মধ্যে সাহসিকতা রয়েছে: ট্রাম্প বাজেট অধিবেশন শুরু, বাজেট প্রস্তাব ১১ জুন নড়াইলে বজ্রপাতে মৃত্যু ২ কালিগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি চৌদ্দগ্রাম নবাগত ইউএনও কে শুভেচ্ছা জানান উপজেলা ও পৌরসভা শ্রমিকদলের নেতৃত্ববৃন্দ দৌলতপুরে আলোচিত জোড়া হত্যা মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার

নড়াইলে ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিংয়ে তরুণদের প্রশিক্ষণ

স্টাফ করসপন্ডেন্ট নড়াইল : নড়াইলে ডিজিটাল মাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে ‘ফ্রিডম অব এক্সপ্রেশন ফর ডিজিটাল ডেমোক্রেসি’ শীর্ষক অর্ধদিবস কর্মশালা।অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের মুচিরপোল এলাকায় একটি কমিউনিটি সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ইউরোপীয়ান ইউনিয়নের অর্থায়নে ‘মানুষের জন্য ফাউন্ডেশন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ’ এর নেতৃত্বে ‘স্বাধীনতা’ নামক প্রকল্পের আওতায় খুলনা বিভাগে ‘বাদাবন সংঘ’ প্রতিটি জেলায় এই কর্মশালা পরিচালনা করছে। তারই ধারাবাহিকতায় সোমবার নড়াইলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়৷ কর্মশালায় জেলার তরুণ সাংবাদিক, কন্টেন্ট ক্রিয়েটর ও সমাজকর্মীরা অংশ নেয়।

এতে মানবাধিকার, ডিজিটাল মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা, ডিজিটাল নিরাপত্তা, ফ্যাক্ট চেকিং, প্রযুক্তির মাধ্যমে অনলাইনে সংঘটিত জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং ভু়ল ও বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে মৌলিক ধারণা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, স্বাধীনতা প্রকল্পের খুলনা বিভাগের ফোকাল পারসন বুশরা আফরোজ। এছাড়া স্বাধীনতা প্রজেক্টের নড়াইল কোয়ালিশন সদস্য মো. রাজু শেখ ও জান্নাতি ইসলাম প্রমুখ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: