শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:১২ অপরাহ্ন

শিরোনাম
জুলাই বিপ্লবের বীর শহীদদের প্রতি গোপালগঞ্জে সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি লক্ষ্মীপুরে জুলাই শহীদ দিবস উদযাপন বিএনপির সহযোগী সংগঠন হিসেবে আইনজীবী ফোরামকে স্বীকৃতির দাবিতে সাতক্ষীরায় মিছিল-সমাবেশ চীনে কাঁঠাল রপ্তানির পরিকল্পনায় গাজীপুরের চাষি ও ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক চৌদ্দগ্রামে জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা নড়াইলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জুলাই শহিদ দিবস পালিত প্রবাসীকে পিটিয়ে ঘরে আটকে রাখলেন স্ত্রী ও সন্তানরা যবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত সূচকের পতনে কমেছে লেনদেনও বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ-বিএনপি সরকারের আচরণ একই : এবি পার্টি চেয়ারম্যান

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ কৃতিত্ব অর্জনকারী খেলোয়াড়দের সংবর্ধনা দিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ: নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর ঢাকা অঞ্চলের প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সৈয়দা নুরমহল আশরাফী।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন, জেলা ক্রীড়া অফিসার জনাব খাদিজা পারভীন, ক্রীড়া সংগঠক, কোচ ও খেলোয়াড়বৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক ঢাকা অঞ্চলের অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় (২০০ মিটার দৌড়) ২য় স্থান অর্জনকারী আবু সুফিয়ান তালহা, উশু প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জনকারী রাজশ্রী বণিক, সাঁতার প্রতিযোগিতায় ১ম স্থান অর্জনকারী অর্পিতা বিশ্বাস, সাঁতার প্রতিযোগিতায় ২য় স্থান অর্জনকারী তনিমা আক্তার এবং কারাতে প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জনকারী ফাইজা মরিয়ম পড়শির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

এ সময় তিনি বিজয়ী খেলোয়াড়দের অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। তিনি বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবোধ, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি অর্জনে সহায়তা করে। জাতীয় পর্যায়ে মুন্সীগঞ্জের ক্রীড়াঙ্গনের সুনাম আরও সমুন্নত রাখতে খেলোয়াড়দের নিষ্ঠা ও অধ্যবসায়ের সঙ্গে অনুশীলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: