বুধবার, ১০ Jun ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

শিরোনাম
শেরপুরে বিএনপি নেতার ওপর সশস্ত্র হামলা, ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ লক্ষ্মীপুরে কৃষদল নেতার ওপর বিএনপি নেতার হামলা গোপালগঞ্জে ৬৫০ পিস ইয়াবা ও ভারতীয় মদসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নড়াইলে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত মুন্সীরহাটে আধুনিক জবাইখানা উদ্বোধন, স্বাস্থ্যসম্মত মাংস সরবরাহে নতুন উদ্যোগ কাপ্তাই লেকে গোসল করতে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু কালিগঞ্জে কৃষাণীদের মাঝে ক্ষুদ্র বীজ উদ্যোগের প্রারম্ভিক খরচের চেক বিতরণ আয়াতুল্লাহ খামেনির জানাজা-দাফনের সময় জানালো ইরান মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ একনেকে ২ হাজার ২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

গোপালগঞ্জে ৬৫০ পিস ইয়াবা ও ভারতীয় মদসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ : গোপালগঞ্জ সদর উপজেলার মান্দারতলা ইসলামবাগ এলাকায় অভিযান চালিয়ে ৬৫০ পিস ইয়াবা ও ৬ বোতল ভারতীয় মদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৮ জুন) সন্ধ্যায় পরিচালিত এ অভিযানে তাদের হাতেনাতে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার সের আলী মোল্লার ছেলে মো. মানিক মিয়া এবং গোপালগঞ্জ সদর উপজেলার মান্দারতলা মহল্লার গোলাম মোস্তফা খানের ছেলে মো. সজিব খান। পুলিশ জানিয়েছে, তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. হাফিজুর রহমান বাঁধনের সহযোগী হিসেবে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. হাসানুর রহমানের নেতৃত্বে একটি দল মান্দারতলা ইসলামবাগ এলাকায় বাঁধনের ব্যবহৃত একটি কক্ষে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ৬৫০ পিস ইয়াবা ও ৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয় এবং মানিক ও সজিবকে গ্রেপ্তার করা হয়। তবে অভিযানের খবর টের পেয়ে মূল অভিযুক্ত হাফিজুর রহমান বাঁধন পালিয়ে যেতে সক্ষম হন।

এসআই মো. হাসানুর রহমান জানান, গ্রেপ্তারকৃতরা বাঁধনের কাছ থেকে কম দামে ইয়াবা ও বিদেশি মদ সংগ্রহ করে মান্দারতলা ও আশপাশের এলাকায় বেশি দামে বিক্রি করতেন। দীর্ঘদিন ধরে তারা এ অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে পলাতক হাফিজুর রহমান বাঁধনকে গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: