শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

শিরোনাম
জুলাই বিপ্লবের বীর শহীদদের প্রতি গোপালগঞ্জে সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি লক্ষ্মীপুরে জুলাই শহীদ দিবস উদযাপন বিএনপির সহযোগী সংগঠন হিসেবে আইনজীবী ফোরামকে স্বীকৃতির দাবিতে সাতক্ষীরায় মিছিল-সমাবেশ চীনে কাঁঠাল রপ্তানির পরিকল্পনায় গাজীপুরের চাষি ও ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক চৌদ্দগ্রামে জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা নড়াইলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জুলাই শহিদ দিবস পালিত প্রবাসীকে পিটিয়ে ঘরে আটকে রাখলেন স্ত্রী ও সন্তানরা যবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত সূচকের পতনে কমেছে লেনদেনও বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ-বিএনপি সরকারের আচরণ একই : এবি পার্টি চেয়ারম্যান

কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণের কর্মসূচির উদ্বোধন

শেখ ফারুক হোসেন সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন) উপজেলার পূর্ব মৌতলা খালপাড় এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনুল হাসান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ রেঞ্জের উপ-রেঞ্জ কর্মকর্তা (ডেপুটি রেঞ্জার) মোঃ আওছাফুর রহমান, মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস মোড়ল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা ও আমিনুর রহমান, ইউপি সদস্য মির্জা সাদেক হোসেন, মৌতলা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি কাজী আব্দুল মঈন, সাবেক সদস্য সচিব আনিসুর রহমান,৯নং ওয়ার্ডের সভাপতি আব্দুর রশিদ পল্টু, কৃষকদলের সভাপতি বাবলুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বন বিভাগ সূত্রে জানা যায়, পূর্ব মৌতলা খালপাড় থেকে সাপখালী ব্রিজ হয়ে জেলেপাড়া পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সড়কের পাশে পর্যায়ক্রমে ১০ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। এসব চারার মধ্যে রয়েছে বাদাম, জারুল, ঝাউ, জাম, অর্জুন ও নিম গাছ। আগামী এক মাসের মধ্যে সম্পূর্ণ রোপণ কার্যক্রম শেষ করার পরিকল্পনা রয়েছে।

ডেপুটি রেঞ্জার মোঃ আওছাফুর রহমান জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। রোপণকৃত গাছের পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের জন্য ৪০ জন উপকারভোগী সদস্যকে দায়িত্ব দেওয়া হবে।

উপজেলা সহকারী কমিশনার ভূমি মাইনুল হাসান বলেন,পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারি এ উদ্যোগ সফল করতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের সদস্য এবং এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: