বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

শিরোনাম
পাহাড় থেকে ঝরে পড়ল মেঘের জলপ্রপাত, হারিয়ে গেল চূড়ায় থাকা ভাস্কর্যও পাবনায় অবৈধভাবে মজুত ৪৬৬ বস্তা সার জব্দ, জরিমানা গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব শাখাওয়াতকে আটক করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা ‘ওয়েস্ট বেঙ্গল’ নাম পরিবর্তনের প্রস্তাব বিজেপির, সত্যিই কি বদলে যাচ্ছে রাজ্যটির নাম নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান শিপন ৩ দিনের রিমান্ডে পুলিশে অভ্যন্তরীণ নজরদারি: দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেপ্তার, একজন হেফাজতে, নজরদারিতে অনেকে শহীদদের স্মারক নিয়ে শুরু হচ্ছে দুই দিনের বিশেষ প্রদর্শনী নেপালকে ১৬০ কোটি ডলার দিয়ে কি নতুন সম্পর্কের সূচনা করছে ভারত হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা

নড়াইলে বর্জ্য ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়নসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন

স্টাফ করসপন্ডেন্ট নড়াইল: নড়াইলের লোহাগড়া পৌরবাসীর ন্যূনতম ও ন্যায্য নাগরিক অধিকার আদায়, বর্জ্য ব্যবস্থাপনা ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, নতুন সড়ক ও রাস্তাঘাট নির্মাণ, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, বেহাল সড়কবাতির সংস্কার এবং বাজারের ফুটপাত দখলমুক্ত করাসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রোববার (১৪ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে লোহাগড়া পৌরবাসীর আয়োজনে পৌর ভবনের সামনের প্রধান সড়কে এই কর্মসূচি পালিত হয়।

ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এই মানববন্ধনে পৌরসভার বিভিন্ন এলাকার সচেতন নাগরিকসহ নানা শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধন চলাকালে পৌরবাসীর দুর্ভোগের চিত্র তুলে ধরে বক্তব্য দেন, প্রকৌশলী শফিউল আলম মাসুম, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা কর্মপরিষদ সদস্য জামিরুল হক টুটুল, জেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব এনামুল কবীর চন্দন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, উপজেলা যুবদলের সহ-সভাপতি শফিকুজ্জামান তারেক, ব্যবসায়ী মাওলানা শাফায়েত হুসাইন, মাজহারুল শুভ্র, বিএম লিয়াকত হোসেন, এবং তরুণ সমাজসেবক শাহিন আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে লোহাগড়া পৌরসভার নাগরিক সেবার মান ভেঙে পড়েছে। ড্রেনেজ ব্যবস্থা ও বর্জ্য অপসারণের সঠিক পদক্ষেপ না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এছাড়া সড়কবাতি ও বেহাল রাস্তার কারণে প্রতিনিয়ত পৌরবাসীকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তারা দ্রুত এসব সমস্যার স্থায়ী সমাধান দাবি করেন।

মানববন্ধন কর্মসূচি শেষে বাংলােশ জামায়াতে ইসলামী জেলা কর্মপরিষদ সদস্য জামিরুল হক টুটুলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পৌর প্রশাসক বরাবর একগুচ্ছ দাবি সংবলিত একটি স্মারকলিপি প্রদান করেন। লোহাগড়া পৌর প্রশাসকের পক্ষে এই স্মারকলিপি গ্রহণ করেন পৌরসভার কোষাধ্যক্ষ উজ্জ্বল কান্তি সরকার।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: