বুধবার, ১৭ Jun ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

শিরোনাম
এক ম্যাচে যত রেকর্ড গড়লেন মেসি কালিয়াকৈরে বৃষ্টির পানিতে প্লাবিত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, যানবাহন চলাচলে ধীরগতি গোপালগঞ্জে ওভারটেক করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষ: প্রাণ হারালেন ১, আহত ৩০ কালিগঞ্জে জলবায়ু সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা মানিকগঞ্জের দৌলতপুরে যুবদল নেতার নেতৃত্বে অবৈধ ড্রেজার সিন্ডিকেট! মুখোমুখি ফ্রান্স-সেনেগাল: প্রতিশোধ নাকি ইতিহাসের পুনরাবৃত্তি ‌‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’ লক্ষ্মীপুরে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে মতবিনিময় সভা নড়াইলে টিকটক নিয়ে কলহের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী আটক জেলা প্রশাসকের উপস্থিতিতে বকচরে শিক্ষা উপকরণ বিতরণ ও অভিভাবক সমাবেশ

চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা, নগদ টাকা ও মোবাইল ফোনসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৫ জুন ২০২৬) সকাল আনুমানিক ৭টা ৫ মিনিটে লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মো. আবু তারেকের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সদর সার্কেল কর্মকর্তা হোসাইন মোহাম্মদ রায়ন কাজেমীর তত্ত্বাবধানে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোরশেদ আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানাধীন ৮ নম্বর দত্তপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব বটতলী জুনার বাড়িতে ওসমান হোসেনের ঘরে অভিযান চালানো হয়। এ সময় সেখানে অবস্থানরত মো. সোহাগ (৩৮), মো. ওমর ফারুক (২৮) ও ওসমান হোসেন (৪২)-কে আটক করা হয়।

অভিযানে তাদের হেফাজত থেকে ২৮ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির নগদ ৩৩ হাজার ৭০০ টাকা এবং ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অবৈধ মাদকদ্রব্য (ইয়াবা) ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রাখা এবং মাদক ব্যবসায় সহায়তার অভিযোগে চন্দ্রগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

চন্দ্রগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: