বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম
মিল্কভিটা চেয়ারম্যান শাতিল ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে অর্থ লোপাটের অভিযোগ সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন অনুষ্ঠিত গোপালগঞ্জে কোটালীপাড়ায় ১৬৪ পিস নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রবাসীদের জরুরি নির্দেশনা দিলো কাতার, না মানলে শাস্তি শনিবার খুলনা বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্যজোট প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে এক ম্যাচে যত রেকর্ড গড়লেন মেসি কালিয়াকৈরে বৃষ্টির পানিতে প্লাবিত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, যানবাহন চলাচলে ধীরগতি গোপালগঞ্জে ওভারটেক করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষ: প্রাণ হারালেন ১, আহত ৩০

লক্ষ্মীপুরে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে মতবিনিময় সভা

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) বিকেল ৫টায় পৌর শহরের ২ নাম্বার ওয়ার্ড এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, এলাকার মাসুদ ও রাশেদ(লেদা) দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকায় সাধারণ মানুষ নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। এ অবস্থায় মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে সচেতনতামূলক সমাবেশে অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, “মাদক ব্যবসায়ীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণকেও এগিয়ে আসতে হবে। শুধু পুলিশের একার পক্ষে মাদকের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা সম্ভব নয়। সমাজের সবাই ঐক্যবদ্ধ হলে মাদক নির্মূল করা সম্ভব।”

এ সময় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী পিংকু, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বেলাল হোসেন, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন হাওলাদার, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহাদাৎ জুবায়ের বাবু, লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক বাহাদুর হোসেন নোবেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। সমাজকে মাদকমুক্ত করতে হলে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে। তারা মাদকের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান।

সভা শেষে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: