মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

শিরোনাম
কালিয়াকৈরে বৃষ্টির পানিতে প্লাবিত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, যানবাহন চলাচলে ধীরগতি গোপালগঞ্জে ওভারটেক করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষ: প্রাণ হারালেন ১, আহত ৩০ কালিগঞ্জে জলবায়ু সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা মানিকগঞ্জের দৌলতপুরে যুবদল নেতার নেতৃত্বে অবৈধ ড্রেজার সিন্ডিকেট! মুখোমুখি ফ্রান্স-সেনেগাল: প্রতিশোধ নাকি ইতিহাসের পুনরাবৃত্তি ‌‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’ লক্ষ্মীপুরে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে মতবিনিময় সভা নড়াইলে টিকটক নিয়ে কলহের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী আটক জেলা প্রশাসকের উপস্থিতিতে বকচরে শিক্ষা উপকরণ বিতরণ ও অভিভাবক সমাবেশ ইরান চুক্তি মার্কিনিদের জন্য লাভজনক: ভ্যান্স

কালিগঞ্জে জলবায়ু সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা

শেখ ফারুক হোসেন সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে ‘জলবায়ু সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ’ শীর্ষক প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ১০ টায় হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহায়তায় নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ) এ অবহিতকরণ সভার আয়োজন করে।

এনজিএফ’র পরিচালক (মাইক্রোফিন্যান্স) মো. আলমগীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মিলন সাহা।

তিনি বলেন, কৃষিখাত বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। দেশের উন্নয়ণে কৃষির বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের সাথে সাথে এই খাতে নানাবিধ সংকটের সৃষ্টি হয়েছে। এ সব সংকট দূর করতে যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করতে হবে। সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে গুরুত্ব দিয়ে কাজ করছে। সরকারি দপ্তরের পাশাপাশি বেসরকারি সংস্থাকেও যথাযথ ভূমিকা পালনের জন্য আহ্বান জানান তিনি।
সভায় স্বাগত বক্তব্য রাখেন এনজিএফ’র হেড অব মনিটরিং এন্ড ইভালুয়াশেন এসএম মাহবুব আলম।

প্রকল্প সম্পর্কে তথ্য উপস্থাপন করেন প্রজেক্ট কো-অর্ডিনেটর শেখ তরিকুল ইসলাম এবং উন্মুক্ত আলোচনায় উত্থাপিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন হেইফার ইন্টারন্যাশনাল এর রিজিওনাল প্রজেক্ট ম্যানেজার মনিরা সুলতানা।

অবহিতকরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর ডিরেক্টর (প্রোগ্রাম) ডেভিড গোমেজ, জেলা মৃত্তিকা অধিদপ্তরের সিনিয়র সায়েন্টিফিক অফিসার শামসুন নাহার রত্না, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে, মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবিকা শীল, সমাজসেবা কর্মকর্তা শাকিল আহম্মেদ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, উপজেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি শেখ শরিফুল ইসলাম, ধলবাড়িয়া ইুউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, কুশলিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান তাহমিনা পারভীন, উপজেলার সমবায় অফিসের সহকারী পরিদর্শক শেখ মিজানুর রহমান, কৃষ্ণনগর ইউপি’র মেম্বার নূর হোসেন প্রমু।

সাতক্ষীরার কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার ১২ ইউনিয়নের ৮ হাজার প্রান্তিক সমবায়ী কৃষককে নিয়ে প্রকল্প বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে যা পরবর্তীতে আরও সম্প্রসারিত হবে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: