শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
স্টাফ করসপন্ডেন্ট নড়াইল: বাংলাদেশের ঋতুচক্রের গ্রীষ্মে সবচেয়ে বেশি ফলের সমারোহ দেখা যায়। জ্যৈষ্ঠ মাসের এমন বিভিন্ন প্রজাতির দেশি ফল নিয়ে নড়াইলের লোহাগড়ায় তিনদিন ব্যাপী ফল মেলা উদ্ধোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১২ টার দিকে উপজেলা কৃষি অফিস চত্বর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ ফল মেলার উদ্ধোধন করা হয়। ফল মেলায় আম, জাম, লিচু, কাঁঠাল, লটকন, পেয়ারা, ডেউয়া, কামরাঙ্গা, গাব, কাউফলসহ বিভিন্ন প্রজাতির দেশীয় ফলের সমাহার ছিল।
লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মুনমুন সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফল মেলার উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী কায়সার।
এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ সালমান জামান, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শিরিনা খাতুন, উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মাছুম খান, জেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব এনামুল কবির চন্দন, সাংবাদিক সৈয়দ খায়রুল আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, সুশান্ত সাহা, প্রবীর কুমার দাস, শিকদার ইমরানুর রহমান, মো. নাজমুল হক, কাজী সাবিহা নাসরীন, বিপ্লব সমাদ্দার, বাধন বিশ্বাস, আবু হাসান, রুবেল হাওলাদার, মানছরুল হক সুমন, দেবদুলাল কুন্ডুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী কায়সার বলেন, ‘বাংলাদেশে এখন রাষ্ট্রীয়ভাবে ফল উৎসবের আয়োজন করা হচ্ছে। বিদেশি ফলের দাপটে দেশীয় প্রজাতির ফল প্রায় বিলুপ্তির পথে। এসব ফলের সাথে নতুন প্রজন্মকে পরিচিত করতে হবে। দেশীয় ফল অত্যন্ত পুষ্টিকর ও সুস্বাদু। তিনি দেশীয় ফল উৎপাদনে কৃষি বিভাগসহ সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহবান জানান। আগামী ২০ জুন এই ফল মেলা শেষ হবে।